স্ত্রী রিধিমার জন্মদিনে আদুরে পোস্ট সব্যসাচীপুত্র তথা অভিনেতা গৌরব চক্রবর্তীর। সোশাল মিডিয়ায় নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার করে জীবনসঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা। লিখলেন, “ও যা কিছু স্পর্শ করে তাই ভরে ওঠে ভালোবাসায়, হয়ে ওঠে বিশেষ।”

আরও পড়ুন:
গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষ। টলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ দু’জনই। নিজেদের গুণে বারবার দর্শকের মন জিতে নিয়েছেন তাঁরা। কাজের সূত্র ধরেই কাছাকাছি আসা গৌরব-রিধিমার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা। ২০১৭ সালের নভেম্বরে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। ২০২৩ সালে ভ্রমণ পিপাসু এই দম্পতির কোল আলো করে আসে পুত্রসন্তান ধীর। ছেলে, কাজ আর বেড়াতে যাওয়া, এই নিয়েই মেতে রয়েছেন এই তারকা জুটি।
রবিবার রিধিমার জন্মদিনে সোশাল মিডিয়ায় আদুরে পোস্ট করেন গৌরব। লেখেন, ‘যে আমাকে গভীরভাবে চেনে, নীরবে আমার পাশে থাকে। একসাথে বেড়ে ওঠা, প্রতিদিন একসঙ্গে কাটানো, ওর মতো কারও সঙ্গে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার অনুভূতি অবিশ্বাস্যরকম। ওর স্পর্শ সবকিছু ভালোবাসায় ভরিয়ে দেয়, বিশেষ করে আমাদের ছোট্ট পৃথিবী। শুভ জন্মদিন রিধিমা সবসময় কৃতজ্ঞ থাকব।’
View this post on Instagram
প্রসঙ্গত, এই মুহূর্তে গৌরব-রিধিমা উভয়েই ওয়েব সিরিজের শুটিংয়ে ব্যস্ত। ‘নিকষ ছায়া’ নামে একটি সিরিজের দ্বিতীয় পর্বে দেখা যাবে গৌরবকে। রিধিমা অভিনয় করছেন ‘কুহেলি’তে।
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল