অভিনেত্রী গওহর খান সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য করে বিতর্কে ডিজে নিখিল চিনাপা। রিয়ালিটি শো ‘অ্যালায়েন্স’-এ নিখিলের সঙ্গে যোগ দিয়েছেন গওহরের স্বামী জায়েদ দরবার। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন নিখিল। আর তারপরই তাঁর ও মিনি মাথুরের খেলা নিয়ে গওহরের মন্তব্যের পালটা কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ইঙ্গিত করেছেন, মেনোপজ হয়েছে বা হতে চলেছে বলেই এই ধরনের মন্তব্য করছেন অভিনেত্রী।
বিতর্কের সূত্রপাত মিনি মাথুর ও নিখিলের খেলা নিয়ে গওহর সমালোচনা করতেই। এদিকে গেম থেকে ছিটকে গিয়েছেন নিখিল। তাঁকে বলতে শোনা যায়, ”গওহরের এমন মন্তব্যের আসল কারণ হয়তো মিনি মাথুরই ভালো করে বলতে পারবে। কারণ ও ‘মেনোপোজ এবং পেরিমেনোপোজ’ নিয়ে অনেক কিছু জানে।”
আরও পড়ুন:
এমন মন্তব্যে পালটা ক্ষোভ উগরে গওবর বলেন, তিনি যা বলেছিলেন তা স্পষ্ট সমালোচনা। এর জবাবে নিখিল ব্যক্তিগত আক্রমণ করেছেন। অভিনেত্রী বলেন, ”নিজে বিবাহিত এবং ছোট সন্তানের বাবা হয়েও এভাবে মহিলাদের সংবেদনশীল বিষয়ে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। মিনির সঙ্গে এটার কী সম্পর্ক? তুমি ধরেই নিলে আমি যে বয়সে আছি, সেখানে মেনোপজ বা পেরিমেনোপজের মধ্যে দিয়েই যাচ্ছি! সকলের অবগতির জন্যই জানাই, মাত্র ৯ মাস আগে মা হয়েছি আমি। অতএব, নিশ্চয়ই মেনোপজ বা পেরিমেনোপজের মধ্যে নেই! এমন সংবেদনশীল বিষয়ে অজ্ঞতার জন্য সমস্ত মহিলাদের কাছে ক্ষমা চাক নিখিল।” পুরো বিষয়টিকে ‘বিরক্তিকর’ বলেও উল্লেখ করেছেন গওহর।
উল্লেখ্য, গত ২৬ জুলাইয়ের এপিসোডে দেখা গিয়েছে ওই শো থেকে ‘এলিমিনেট’ হয়ে গিয়েছেন নিখিল। তবে গওহরের স্বামী এখনও টিকে রয়েছেন। এমতাবস্থায় সমালোচনার জবাবে মেজাজ হারিয়েই এই ধরনের ‘অসংবেদনশীল’ মন্তব্য করেছেন গওহর, মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক