গণপতি বাপ্পার আগমনে মায়ানগরীর পাশাপাশি টালিগঞ্জ স্টুডিওপাড়াতেও সাজসাজ রব। আমজনতার মতো সেলেবরাও গজাননের আরাধনায় মেতেছেন। এমন উৎসবমুখর দিনে লাইট,ক্যামেরা, অ্যাকশন দুনিয়ার ব্যস্ততা সরিয়ে কেউ ঠাকুরঘরে পুজোর জোগাড়ে ব্যস্ত, তো কেউ বা পরিবারের সদস্যদের নিয়ে নিষ্ঠাভরে গণপতির আরতি করলেন। কেউ বা গণেশ চতুর্থীতে তাক লাগালেন মারাঠি সাজে।
সামনেই দুর্গাপুজো। হাতে আর মাত্র ক’দিন। তার প্রাক্কালেই বাংলায় গণেশপুজোর আবহে যেন দুর্গোৎসবের ঢাকে কাঠি পড়ল। পাড়ায় পাড়ায় লম্বোদরের আরাধনা। বাংলা সিনেমার সেলেব পাড়ার সদস্যরাও বাদ নেই। সকাল থেকে টলিউড সুপারস্টার জিতের বাড়িতে ব্যস্ততা তুঙ্গে। গণেশ চতুর্থী বলে কথা। ফি বছর পরিবারের সঙ্গে গণপতি উৎসবে শামিল হন ‘টলিপাড়ার বস’। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকে স্ত্রী মোহনার সঙ্গে ঠাকুরঘরে শশব্যস্ত জিৎ। পরনে হালকা হলদে রঙের পাঞ্জাবি। স্ত্রী মোহনা ঘোমটা টেনে সুপারস্টার স্বামীর সঙ্গে আরতি করলেন। লাড্ডু, মোদক, রকমারি ফল-সহ পঞ্চব্যঞ্জনে সাজানো ভোগের থালা। মেনুতে মিষ্টান্ন রয়েছে। গণপতির কাছে সকলের সুখ-সমৃদ্ধি, সাফল্যকামনা করলেন জিৎ।
আরও পড়ুন:
View this post on Instagram
অন্যদিকে দেবও বছর কয়েক ধরে প্রযোজনা সংস্থার অফিসে গণেশ চতুর্থী পালন করেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। বাবা গুরুপদ অধিকারী আর বোনের সঙ্গে পুজোর আসরে দেখা গেল সুপারস্টার সাংসদকে। লালরঙা ব্যাকড্রপের সামনে আসনে অধিষ্ঠিত গজানন। নিষ্ঠাভরে আরতি করলেন দেব। ভক্তদের যদিও নজর কেড়েছে সুপারস্টারের সাদা পাঞ্জাবিতে রংবাহারি সুতোয় কাটা নকশা। দেবের আদরের পোষ্যকেও দেখা গেল পুজোর আসরে।
View this post on Instagram
গণেশ পুজোর আসরে মারাঠি সাজে নজর কাড়লেন দিতিপ্রিয়া রায়। পরনে ময়ূরকণ্ঠী রঙের দক্ষিণী সুতির শাড়ি। নাকে নথনি, ছোট্ট টিপ, হালকা লিপস্টিকে স্নিগ্ধ সাজে দেখা গেল অভিনেত্রীকে। লাল পেড়ে ঘিয়ে শাড়িতে সোমবার গজাননের পুজো করলেন উষসী রায়। অভিনেত্রীর প্রার্থনা, গণেশ চতুর্থীতে গণপতির আশীর্বাদে যেন সকলের জীবন শান্তি, সুখ আর সমৃদ্ধিতে ভরে ওঠে।
View this post on Instagram
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি
-
বিসিসিআই সুপারিশ মনে করিয়ে ফের সিএবিতে চিঠি জেলাশাসকদের, পিছিয়ে যাচ্ছে নির্বাচন?
-
ক্রিমের পরেও শুষ্ক ত্বক? পুজোর আগেই কাজে লাগান কাপুরকন্যার ঘরোয়া টোটকা
-
এখনই জেলায় মিড ডে মিলের দায়িত্বে নয় ইসকন! আগের ব্যবস্থাতেই খাবার পাবে পড়ুয়ারা
-
টিম ইন্ডিয়ায় ফের চোটের ধাক্কা! আফগান সিরিজ থেকে বাদ তারকা ক্রিকেটার, সংশয়ে এশিয়াডও