একের পর এক তারকার বাড়িতে হামলা ও ক্রমাগত হুমকির জেরে ত্রস্ত বলিউড। বিষ্ণোই গ্যাং কখন কাকে টার্গেট করে বসে তা বোঝা রীতিমতো মুশকিল। দুশ্চিন্তার কালো মেঘ ঘনিয়েছে বলিউডে। এই অবস্থায় ব্যাহত হচ্ছে কাজ। রোহিত শেট্টি থেকে রণবীর সিং প্রত্যেকেই এখন টার্গেট। বিনোদনের রসদ জোগানোর বদলে নিজের প্রাণ বাঁচানোর জন্য আকুল এখন বি টাউনের তারকারা। এবার এই গুরুতর সমস্যার সমাধান চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের দ্বারস্থ হল সিনে সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’।
এই ঘটনায় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসকে চিঠি মারফত সিনে সংগঠনের তরফে এই বিষয়ে জানানো হয়। সংশ্লিষ্ট ইস্যু নিয়ে ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে সিনে সংগঠনের তরফে লেখা হয়, ‘সাম্প্রতিককালে ক্রমাগত বিনোদুনিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব হুমকি পাচ্ছেন আর নাহলে তাঁদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে। মুহুর্মুহু এই ঘটনায় রীতিমতো ভীত ও সন্ত্রস্ত বিনোদুনিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকেটি মানুষ। যা শুটিং থেকে শুরু করে সমস্ত কাজ ব্যহত করছে। প্রাণভয়ে থাকছেন তারকারা। শুটিং ব্যহত হওয়ার জেরে টেকনিশিয়ান থেকে ফ্লোরের প্রত্যেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এভাবে বিষয়টি বাড়তে থাকলে ও নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সিনেমা বা বিনোদনমূলক যে কোনও কাজ করাই দুস্কর হয়ে পড়বে। এই ঘটনায় একান্তই আপনার মধ্যস্ততা চাইছি। যাতে খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়।’
আরও পড়ুন:

আরও পড়ুন:
এবার এই গুরুতর সমস্যার সমাধান চেয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের দ্বারস্থ হল সিনে সংগঠন ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’।
বলে রাখা ভালো, সদ্য বিষ্ণোইদের নজরে এসেছেন রণবীর সিং থেকে খোদ সলমন খানের ভগ্নীপতি আয়ুশ শর্মা। দুজনকেই হুমকি দেওয়া হয়েছে যথাক্রমে ফোন ও ইমেল মারফত। অন্যদিকে সাম্প্রতিককালে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে। এর আগে একইভাবে জনপ্রিয় গায়ক বি প্রাকও বিষ্ণোই গ্যাংয়ের হুমকি ফোন পেয়েছিলেন। টাকা না দিলে তাঁকে জীবিত পুঁতে দেওয়ার হুমকিও দেওয়া হয়। দীর্ঘ বছর ধরে সলমন বিষ্ণোইদের নজরে থাকলেও তাঁর টিকিটিও পায়নি। এই মুহূর্তে সলমন একা নন বিষ্ণোইদের নিশানায় ভাইজানের ঘনিষ্ঠরাও। এবার এই ভয়ংকর পরিস্থিতির সমাধানে মাঠে নামল সিনে সংগঠন।
সর্বশেষ খবর
-
চন্দ্রনাথ রথ খুনে নয়া মোড়, আত্মসমর্পণ উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ মনুর
-
স্বরূপের বিরুদ্ধে মুখ খুলতেই কোণঠাসা শ্রীলেখা! গ্রেপ্তারির পরই ফাঁস টেকনিশিয়ান স্টুডিওর অন্দরের কাহিনি
-
কেরলে ঢুকেছে বর্ষা, শুক্রে বাংলার আকাশও মেঘের দখলে, ভ্যাপসা গরম থেকে এবার রেহাই?
-
ফের পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী বাস! দুর্ঘটনা দৌলতদিয়া ফেরিঘাটে
-
প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন ইয়ামাল, বার্তা স্প্যানিশ কোচ ফুয়েন্তের