দিন কয়েক আগের কথা। দেশের শিক্ষাদুর্নীতি, নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ (CJP Protest Delhi) তথা সোনম ওয়াংচুকের অনশন নিয়ে ‘মৌনব্রত’ পালন করায় নেটভুবনের রোষানলে পড়তে হয়েছিল পর্দার ‘র্যাঞ্চো’ আমির খানকে। প্রশ্ন উঠেছিল, ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিবেক নিয়ে! এবার রোষানলে ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফারহান কুরেশি’ ওরফে আর মাধবন। দেশের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের ‘রক্তাক্ত’ পরিস্থিতি নিয়ে টুঁ শব্দটি না করায় পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়লেন চেয়ারম্যান তথা অভিনেতা মাধবন।
‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য ওরফে ‘সাইলেন্সার’ সংশ্লিষ্ট ইস্যুতে প্রতিবাদ করে যেখানে ‘ভিলেন’ থেকে সোশাল পাড়ার ‘হিরো’ হয়ে উঠেছেন, সেখানে পুণে ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান হয়েও কেন চুপ মাধবন? প্রশ্ন তুলেছেন এফটিআইআই পড়ুয়ারা।
আরও পড়ুন:
রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে দিন কয়েক ধরেই সরব দেশের বিশিষ্টমহলের একাংশ। শাবানা আজমি, জিনাত আমান, অপর্ণা সেন, অনুরাগ কাশ্যপ, অরিজিৎ সিং থেকে বলিউডের বর্তমান প্রজন্মের একাংশও সুর চড়িয়েছেন বিক্ষুব্ধ পড়ুয়াদের সমর্থনে। এমনকী ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য ওরফে ‘সাইলেন্সার’ সংশ্লিষ্ট ইস্যুতে প্রতিবাদ করে যেখানে ‘ভিলেন’ থেকে সোশাল পাড়ার ‘হিরো’ হয়ে উঠেছেন, সেখানে পুণে ফিল্ম ইনস্টিটিউটের চেয়ারম্যান হয়েও কেন চুপ মাধবন? প্রশ্ন তুলেছেন এফটিআইআই পড়ুয়ারা। যার জেরে অভিনেতাকে বর্তমানে বেধড়ক কটাক্ষ, সমালোচনার শিকার হতে হচ্ছে। শুধু তাই নয়! এফটিআইআই-তে বিক্ষোভ প্রদর্শন করে আর মাধবনের অফিসের দরজায় ‘নিট ফর সেল’ পোস্টারও ঝোলাল পড়ুয়ারা। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই বিতর্কের শিরোনামে ‘ম্যাডি’।

মাধবনকে কটাক্ষ করা সেই পোস্টে লাইক ঠুকে সমর্থন জানিয়েছেন শাহরুখ খানের ‘কিং’ অভিনেতা অভয় ভার্মা থেকে ‘কবীর সিং’ খ্যাত বাঙালি অভিনেতা সোহম মজুমদার।
অতীতে ‘রং দে বাসন্তী’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন আর মাধবন। সেপ্রসঙ্গ টেনেই নেটভুবনের মত, ‘আপনার তো অন্তত শিক্ষার্থীদের জ্বালাযন্ত্রণা বোঝার কথা, তাহলে ‘ককরোচ’দের আন্দোলন নিয়ে চুপ করে আছেন কেন?’ মাধবনকে কটাক্ষ করা সেই পোস্টে লাইক ঠুকে সমর্থন জানিয়েছেন শাহরুখ খানের ‘কিং’ অভিনেতা অভয় ভার্মা থেকে ‘কবীর সিং’ খ্যাত বাঙালি অভিনেতা সোহম মজুমদার। সোহমের মন্তব্য, ‘এমনটাই তো ওঁর থেকে প্রত্যাশিত।’ কেউ বা প্রশ্ন ছুড়েছেন, ‘দিল্লির রাজপথে দেশের পড়ুয়াদের উপর এমন নির্যাতন চলছে, আর আপনি কি গর্তে ঢুকে রয়েছেন?’ একাংশ আবার আর মাধবনকে ‘মেরুদণ্ডহীন’ বলেও তোপ দেগেছেন। ফিল্ম পড়ুয়াদের রাগ, ‘দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়েও কেন পড়ুয়াদের সমর্থনে মুখ খুললেন না মাধবন?’ ‘ম্যাডি’কে নিয়ে এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে নেটভুবন।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বলিদান নয়, দেশের চাই আপনার জ্ঞান’, সোনমকে অনশন ভাঙার অনুরোধ বিরোধী সাংসদদের
-
পদ শূন্য হওয়ার আগেই করতে হবে নিয়োগ, কড়া নির্দেশিকা মুখ্যসচিবের
-
‘ঘোর পাপ’, মোদির নিন্দার পরেই নিটের প্রশ্ন ফাঁসে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র, সরবেন ধর্মেন্দ্র?
-
সমর্থন তৃণমূলের ৪ সদস্যর, ঝালদার গ্রাম পঞ্চায়েত দখল বিজেপির
-
রাস্তা বন্ধ করে ২১ জুলাই, ‘কালীঘাট তৃণমূলে’র বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ