Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Farah Khan

থামল জীবন লড়াই, প্রয়াত ফারহা খানের মা মেনকা ইরানি

মাকে নিয়ে বিশেষ পোস্ট ফারহার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৪, ১৯:১৬

options
link
থামল জীবন লড়াই, প্রয়াত ফারহা খানের মা মেনকা ইরানি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক ও পরিচালক ফারহা খান ও সাজিদ খানের মা মেনকা ইরানি। বয়স হয়েছিল ৭৯। জানা গিয়েছে, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিকবার অস্ত্রোপচারও ঘটেছে তাঁর। শুক্রবার থামল জীবন লড়াই।

ফারহা খানের মা মেনকা ডেইজি ইরানি ও হানি ইরানির বোন। তিনি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৩ সালে মুক্তি প্রাপ্ত সেলিম খানের ‘বচপন’ ছবিতে অভিনয়ও করেছিলেন মেনকা। তবে বেশিদিন তাঁকে পর্দায় দেখা যায়নি। খুব অল্প বয়সেই বিয়ে হয় তাঁর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Farah Khan Kunder (@farahkhankunder)

দাম্পত্য জীবন খুব একটা সুখের ছিল না মেনকার। ফারহা খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ছোটবেলায় তিনি নিজে চোখে মাকে অত্যাচারিত হতে দেখতেন। ফারহার বাবা নাকি মদ্যপ অবস্থায় তাঁর মাকে মারধর করতেন। স্বামীর মৃত্যুর পর একা হাতেই বড় করেছেন ফারহা ও সাজিদকে। কঠিন ছিল তাঁর জীবনের লড়াই। তবে কিছুটা সুখ এসেছিল ফারহা ও সাজিদ বড় হওয়ার পর। কিন্তু সেই সুখও বেশিদিন টিকল না। 

সম্প্রতি মাকে নিয়ে সোশাল মিডিয়ায় বিশেষ পোস্টও করেছিলেন ফারহা। লিখেছিলেন, ”আমরা প্রত্যেকেই মাকে খুব সহজ ভাবে নিয়ে ফেলি। বিশেষ করে আমি! এই শেষ এক মাসে উপলব্ধি করেতে পেরেছি, মাকে ঠিক কতটা ভালবাসি আমি। আমার দেখা সবচেয়ে শক্তিশালী, সাহসী মানুষ তিনি।”

[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.