সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ বলছেন জিৎ আমার গুরু, কেউ বলছেন জিৎই সেরা। নায়কের বাড়ির সামনে মাঝরাত থেকেই ভক্তদের উল্লাস। জন্মদিনে প্রিয় নায়ককে একবার কাছ থেকে দেখার জন্য অধীর অপেক্ষায় জিৎ অনুরাগীরা। তবে জিৎ হতাশ করেননি। বারান্দায় এসে অনুরাগীদের উদ্দেশে হাতও নাড়ালেন। আর সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হতেই, নেটিজেনরা বলছেন জিৎ যেন টলিউড বাদশা! এই বিষয়ে, অনেকে আবার শাহরুখের প্রসঙ্গও টানলেন। যেভাবে জন্মদিনে শাহরুখ ভক্তদের দর্শন দেন, জিৎও যেন তেমনটিই করলেন!
প্রতিবারই ৩০ নভেম্বর, জিতের জন্মদিনে তাঁর অনুরাগীরা হাজির থাকেন তাঁর বাড়ির সামনে। কেক, বেলুন, পোস্টার হাতে নায়ককে শুভেচ্ছাও জানান তাঁরা। এবারও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারও ভক্তদের দেখা দিলেন তিনি।
View this post on Instagram
শুধু জনপ্রিয় নায়কই নয়, ভালো কমেডি করতেও পারেন, এমন সুনাম আছে ‘সুপার’ নায়ক জিতের (Jeet)। অধিকাংশ ছবিতে জিৎ অ্যাকশন হিরো হলেও তাঁর সংলাপ ডেলিভারি ও অভিনয়ের তলায় হালকা কমেডির ছোঁয়া থাকে। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি বুমেরাং-এ তেমনই প্রমাণ দিয়েছেন জিৎ। নিজের ইমেজ ভেঙে বার বার চমক দিয়েছেন জিৎ। জন্মদিনেও সেই চমকের আশায় অনুরাগীরা।
বাংলা বাণিজ্যিক ছবির অন্যতম সুপারস্টার হলেন জিৎ। শনিবার পা দিলেন ৪৭ বছরে। বক্স অফিসে তাঁর ছবি মুক্তি পেলেই হইচই পড়ে যায় টলিপাড়ায়।
View this post on Instagram
View this post on Instagram
সর্বশেষ খবর
-
মাতলার চরে বৃদ্ধাশ্রম! ক্যানিং পশ্চিমের বিধায়ককে নোটিস
-
ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে আকণ্ঠ মদ্যপান, হোটেলে ‘গণধর্ষণ’! প্রশ্নের মুখে নির্যাতিতার বান্ধবীর ভূমিকা
-
সমুদ্রতটে ৭০০ ডলফিন ও তিমির লাশ! উৎসবের নামে নৃশংস হত্যালীলা, নিন্দায় সরব বিশ্ব
-
বিশ্বকাপ রুখতে ফুটবলারদের মূর্তি বিবস্ত্র করে প্রতিবাদ! শিক্ষকদের মার পুলিশের, উত্তপ্ত মেক্সিকো
-
বর্ষায় কীভাবে বাড়ি রক্ষা করবেন, জেনে নিন সহজ কৌশল