সেলেবপাড়ায় কখন, কী ঘটে বলা মুশকিল! আজ যে বন্ধু, কাল সে প্রেমিক হতে বাধা কোথায়? সম্প্রতি এমনই এক গুঞ্জনে শোরগোল টলিপাড়ায়। নব্য পরিচালক নাকি এবার এক গায়িকার প্রেমে পড়েছেন। যদিও বছর দুয়েক আগে অসমবয়সি এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল ওই পরিচালকের। তবে এখন নাকি সেসব অতীত! বর্তমানে সুরেলা কণ্ঠের প্রেমে পড়েছেন টলিপাড়ার উঠতি ওই পরিচালক।
বাংলার গণ্ডি পেরিয়ে পরিচালকের দক্ষতা নজর কেড়েছে ভিন্ন রাজ্যেও। নেপথ্যে এক হিন্দি প্রজেক্ট। অন্যদিকে মাসখানেক ধরেই গায়িকার আবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশের গুঞ্জন শোনা যাচ্ছে।
আরও পড়ুন:
তারকাখচিত রবিবাসরীয় জলসাতেও নাকি নব্য ডিরেক্টর আর গায়িকার প্রেম নিয়ে কম ফিসফাস হয়নি! যদিও পরিচালকের বংশপরিচয়ের জন্য সেলেবপাড়া তাঁকে খানিক সমীহ করেই চলে। তাই প্রেমের জল্পনা দাবানল গতিতে ছড়িয়ে পড়লেও সেসব নিয়ে প্রকাশ্যে আলোচনা একেবারে নৈব নৈব চ! উল্লেখ্য, বাংলার গণ্ডি পেরিয়ে পরিচালকের দক্ষতা নজর কেড়েছে ভিন্ন রাজ্যেও। নেপথ্যে এক হিন্দি প্রজেক্ট। অন্যদিকে মাসখানেক ধরেই গায়িকার আবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশের গুঞ্জন শোনা যাচ্ছে।
সবথেকে মজার বিষয় হল, সেই পরিচালকের ছবিতেই নাকি অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছেন গায়িকার। সেখান থেকেই কি প্রেমের সূত্রপাত? যদিও আপাতত ‘প্রেমের মতো’ই ওই সিনেমার কাস্টিং জল্পনা স্তরে রয়ে গিয়েছে। তবুও নিন্দুকরা বলছেন, যাহা রটে, তার কিছুটা হলেও তো বটে! তবে ‘গসিপ করিয়ে’রা যে যাই বলুক, প্রেমের সপ্তাহে প্রেম জমে ক্ষীর না হলে হয়? সামনেই ভ্যালেন্টাইনস ডে। সেদিনই সিলমোহর পড়ে কিনা? দেখা যাক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?