সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান আর পুরীর পর এবার একেনবাবুর গন্তব্য বেনারস। বাপি আর প্রমথকে সঙ্গে নিয়ে এবার সেখানেই রহস্যের জট খুলবেন একেনবাবু- এ খবর আগেই জানা গিয়েছিল। আগামী ১৫ মে বড়পর্দায় আবার ফিরবেন একেনবাবু। এবার তার প্রস্তুতি জোরকদমে শুরু করে দিলেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়।

‘দ্য একেন- বেনারসে বিভীষিকা’ একেন সিরিজের আগামী ছবি। প্রযোজনায় হইচই স্টুডিও। সেই ছবির কাজে সম্প্রতি গোটা টিম নিয়ে বেনারসে পৌঁছে গিয়েছেন পরিচালকমশাই। মহরৎ সেরে শুরু করে দিয়েছেন ছবির শুটিংয়ের কাজ।
এবারও একেন হিসাবে পর্দায় ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। আর অন্যান্যবারের মতো বাপি ও প্রমথ রূপে একেনের সঙ্গী হয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। তবে এবারের একেনের সঙ্গে যোগ দিয়েছে দেবেশ চট্টোপাধায়ের মতো পোড় খাওয়া অভিনেতা। সঙ্গে রয়েছেন ঈশা সাহাও। ছবিতে এক বিশেষ চরিত্রে রয়েছেন ঋষভ বসুও। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনিও বেনারসে রয়েছেন ছবির শুটিংয়ে। সেই সঙ্গে এবারের রহস্য গল্পে যোগ দিচ্ছেন টলিপাড়ার বহু চেনামুখ। আপাতত গোটা বেনারসজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে টিম একেন। তিনি কি পারবেন রহস্যের সমাধান করতে? সেই উত্তর মিলবে ছবি মুক্তির পর।
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি