Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Don 3 Controversy

‘ডন ৩’ বিতর্ক মেটাতে ক্ষতিপূরণে ‘ডিসকাউন্ট’ চান রণবীর! নাকচ ফারহানের

ফারহানের সঙ্গে তরজা মেটাতে ‘উপযাচক’ হয়ে এগিয়ে এসেছেন সুপারস্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৮:৫৬

options
link
‘ডন ৩’ বিতর্ক মেটাতে ক্ষতিপূরণে ‘ডিসকাউন্ট’ চান রণবীর! নাকচ ফারহানের zoom
ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ বিতর্ক (Don 3 Controversy) আর থামছেই না। রণবীর সিং ছবি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তুঙ্গে চর্চা। মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রণবীর। তবে এবার খবর, গত এপ্রিলেই ফারহানের সঙ্গে তরজা মেটাতে ‘উপযাচক’ হয়ে এগিয়ে আসেন সুপারস্টার।

জানা যাচ্ছে, রণবীরের টিম ‘এক্সেল এন্টারটেনমেন্ট’-কে অগ্রিম হিসেবে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি, ‘Don 3’-এর বাইরে এক্সেল যদি রণবীরের সঙ্গে অন্য কোনও সিনেমা তৈরি করতে চায়, তবে সেক্ষেত্রে ২৫ কোটি টাকার ছাড় দেওয়ার প্রস্তাবও তারা রেখেছিল। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল এক্সেলকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দিয়ে ভবিষ্যতের জন্য পেশাগত সম্পর্কটিও অটুট রাখা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু ফারহান ও রীতেশ সিধওয়ানিরা এই প্রস্তাবে রাজি নন। তাঁরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে আর রণবীরের সঙ্গে কাজই করবেন না। তাঁদের দাবি, রণবীরের কারণে সংস্থার গুরুতর আর্থিক ও পেশাগত ক্ষতি। সুতরাং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছেন তাঁরা। বছরখানেক আগে অভিনেতা সবুজ সংকেত দেওয়ার পরই ‘ডন ৩’ ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছিলেন তাঁরা। এমনকী ‘ধুরন্ধর’-এর কাজ শেষ হওয়ার পরই ফারহানের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমার শুটিং শুরু করার কথা ছিল অভিনেতার। কিন্তু পঁচিশ সালে বছরশেষে আচমকাই শোনা যায়, ‘ডন ৩’ ছেড়ে রণবীর সিং এবার জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিং শুরু করবেন। যার জন্য নতুন দিনক্ষণও ছকে ফেলেছেন অভিনেতা। আর এতেই শুরু হয় গোলমাল। যা এখনও অব্যাহত। এবার জানা গেল, রণবীর ক্ষতিপূরণ দিতে রাজি হলেও ছাড় চাইছেন। এখন দেখার, এই গোলমাল কীভাবে মেটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.