Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Ditipriya Roy

গঙ্গার ধারে ডেটে গেলেন দিতিপ্রিয়া, সঙ্গী কে?

কয়েক মাস আগেই প্রেমের কথা খোলসা করেছিলেন দিতিপ্রিয়া।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ১৬:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৪, ১৬:১১

options
link
গঙ্গার ধারে ডেটে গেলেন দিতিপ্রিয়া, সঙ্গী কে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন ছিল আগেই যে টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায় প্রেম করছেন। এমনকী, এবারের দোলে প্রেমিকের সঙ্গে ছবিও পোস্ট করেছিলেন তিনি। তবে প্রেম নিয়ে আভাস দিলেও, খোলসা করেননি বেশি কিছু। আর এবার ইনস্টাগ্রামে মনিং ডেটের ছবি পোস্ট করে, প্রেম প্রেম গুঞ্জনে ঢাললেন পারদ।

দিতিপ্রিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গিয়েছে, দুটি চায়ের ভাঁড়। আর গঙ্গার ধার। সেই ছবি পোস্ট করেই মর্নিং ডেটের কথা লিখলেন দিতিপ্রিয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে দিতিপ্রিয়া জানিয়ে ছিলেন, ”দিতিপ্রিয়া জানিয়েছেন, ”হ্য়াঁ, আমরা প্রেম করছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এখন মুখ খুলতে চাই না।” এমনকী, দিতিপ্রিয়া প্রেমিকের নাম বা পেশা কিছুই জানাতে চাননি।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

দিতিপ্রিয়ার কথায়, ”ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে আমার নাম জড়িয়ে অনেক খবর রটেছিল এর আগে। এবারটা সেরকম যেন না হয়, তাই ব্যক্তিগত জীবন, ব্যক্তিগতই থাক।”

বেশ কিছুদিন আগে অভিনেতা বিশ্ববসুর সঙ্গে দিতিপ্রিয়ার প্রেম নিয়ে গুঞ্জন উঠেছিল। সেই সময় দিতিপ্রিয়া জানিয়ে ছিলেন, বার বার একই কথা শুনতে হচ্ছে তাঁকে। বিশ্ববসুর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক নেই, একথা আগেও একাধিকবার জানিয়েছেন। তিনি বিশ্ববসু খুব ভাল বন্ধু বলেই জানান দিতিপ্রিয়া। কেন এ বিষয়ে তাঁর নাম জড়ানো হচ্ছে, তাও বুঝতে পারছেন না অভিনেত্রী। একই বক্তব্য বিশ্ববসুর। তাঁর মতে, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল থাকা স্বাভাবিক। কিন্তু সমস্ত রটনা ঘটনা হয় না। এমনকী, অভিনেতা সুহত্রর সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। তবে এসবকে এখন ভুলে নতুন প্রেমেই মজে থাকতে ব্যস্ত দিতিপ্রিয়া।

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.