Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Utpalendu Chakraborty

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন উৎপলেন্দু, কেমন আছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক?

পরিচালকের চিকিৎসার খরচ দিয়েছে রাজ্য সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৪, ২২:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৪, ২২:২৫

options
link
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন উৎপলেন্দু, কেমন আছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ঘরে ফেরা। হাসপাতাল থেকে ছাড়া পেলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী (Utpalendu Chakraborty)। এপ্রিল মাসের পাঁচ তারিখ নিজের বাড়িতেই পড়ে গিয়েছিলেন তিনি। কোমর ও ডান পায়ে আঘাত পান। ভেঙে যায় হাড়। ৯ এপ্রিল পরিচালককে হাসপাতালে ভর্তি করা হয়।

Director Utpalendu Chakraborty admitted to hospital

Advertisement

উৎপলেন্দুবাবুর সহকারী অর্ঘ্য মুখোপাধ্যায় সেই সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরিচালকের প্রস্টেটের সমস্যা রয়েছে। ক্যাথিটার খোলার পর বাড়িতে হাঁটার চেষ্টা করছিলেন তিনি। সেই সময়ই এই বিপত্তি হয়। এর মধ্যেই এবার তার স্মৃতিভ্রম শুরু হয়। তার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে নাকি হাসপাতালের বেড পাওয়া যাচ্ছিল না। পরে সেই সমস্যা মেটে।

[আরও পড়ুন: রাহুল গান্ধীর ফোন পেয়ে ভোটে দাঁড়াচ্ছেন রাখি সাওয়ান্ত! কাকে হারাতে চান?]

পরিচালককে প্রথমে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল। পরে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রখ্যাত অস্থি শল্য চিকিৎসক মুকুল ভট্টাচার্য উৎপলেন্দু চক্রবর্তীর চিকিৎসা করেন। তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহন করেছে রাজ্য সরকার। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে এই কটা দিন কেটেছে পরিচালকের। বাড়ি ফিরেও তাঁকে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে।

 

দীর্ঘদিন ধরেই অসুস্থ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তী। আটের দশকে ‘ময়নাতদন্ত’, ‘চোখ’, ‘দেবশিশু’র মতো চর্চিত ছবি পরিচালনা করেছেন ৭৬ বছর বয়সী এই গুণী ব্যক্তিত্ব। কিন্তু এখন আর সেভাবে তাঁর খোঁজ রাখে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। পরিচালকের আরও এক পরিচয় রয়েছে। তিনি পরিচালক শতরূপা সান্যালের প্রাক্তন স্বামী এবং অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর বাবা। যদিও উৎপলেন্দুর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের কোনও যোগাযোগ নেই।

[আরও পড়ুন: বাচ্চাদের জন্য হেলথ ড্রিঙ্ক কতটা নিরাপদ? জানালেন বিশেষজ্ঞ ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.