Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Shakeel Noorani Arrested

ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক

পানীয় দিয়ে অচৈতন্য করে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৬, ১৭:০৭

options
link
ভয় দেখিয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক zoom
গ্রেপ্তার বর্ষীয়ান পরিচালক
Advertisement

শাকিল নূরানি, ‘জোরু কা গুলাম’, ‘বড়ে দিলওয়ালা’র মতো বলিউড ছবির পরিচালক হিসেবেই পরিচিত। ৭৩ বছর বয়সী এই প্রবীণ চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ৩৩ বছর বয়সী অভিনেত্রীকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শাকিল নূরানিকে (Shakeel Noorani Arrested)। ৮ আগস্ট ভোরবেলা মালবানি থানার পুলিশ গ্রেপ্তার করেছে পরিচালককে।

অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতেই মালবানি থানায় দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(এম), ১২৩, ৩৫১(২) এবং ৮৮ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০১৬ সালে লোখন্ডওয়ালায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিচালক শাকিল নূরানির সঙ্গে প্রথম দেখা অভিযোগকারিণীর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমায় কাজের প্রলোভন দেখিয়ে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে স্ক্রিপ্ট পড়ার জন্য অভিনেত্রী সেই অভিযুক্ত পরিচালকের বাড়িতে যান। অভিযোগ, শাকিল তাঁকে পানীয় দিয়েছিলেন। যা পান করতেই অচৈতন্য হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর নূরানি তাঁকে নিজের ফোনে একটি ভিডিও দেখান।

Shakeel Noorani arrested in 33-year-old actress harassment case.
গ্রেপ্তার পরিচালক

অভিনেত্রীর দাবি, পরিচালক তাঁকে হুমকি দিয়েছিলেন, কাউকে কিছু জানালে ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে দেবেন। সেই ভয় দেখিয়ে একাধিকবার ওই অভিনেত্রীর উপর যৌন অত্যাচার করেছেন। শুধু তাই নয়, বলপূর্বক সঙ্গমের পর বারবার গর্ভনিরোধক ওষুধ দিতেন। তবে শাকিল নূরানির আইনজীবী বিকাশ সিং গোয়ার এই সকল অভিযোগ ভুয়ো বলে দাবি করেছেন।

তাঁর কথায়, পরিচালককে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। বিকাশের বক্তব্য, “অভিনেত্রীর করা অভিযোগগুলি এখনও আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত চলছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নূরানিকে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।” গ্রেপ্তারের পর নূরানিকে বোরিভলি হলিডে আদালতে হাজির করা হয়। আদালত নূরানিকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.