দুলাল দে: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কর্মবিরতির নির্দেশ নিয়ে গত কয়েক দিন ধরেই তোলপাড় স্টুডিওপাড়া। নিয়ম বিরুদ্ধভাবে শুটিং করার অভিযোগে টলিপাড়ার পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দিয়েছিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। তবে নতুন সিদ্ধান্তে ডিরেক্টরস গিল্ডের বৈঠকের পরই জানা গিয়েছিল ফের পরিচালনা করতে পারবেন রাহুল।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফের ছবিটা বদলে গেল। ফেডারেশন থেকে সাফ জানিয়ে দেওয়া হল রাহুল মুখোপাধ্যায় পরিচালকের আসনে ফিরতে পারবেন না। সেক্ষেত্রে আসন্ন ছবিতে পরিচালকের আসনে বসবেন সৌমিক হালদার। অন্যদিকে ক্রিয়েটিভ প্রোডিউসারের পদ থাকবেন রাহুল। নিষেধাজ্ঞার জেরে, এসভিএফ প্রযোজনা সংস্থা পড়েছিল মহাফাঁপড়ে! কারণ প্রসেনজিৎ-অনির্বাণকে নিয়ে তাঁদের পুজোর ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল।
[আরও পড়ুন: সৃজিতের হাত ধরে বলিউডে ‘শার্লক হোমস’ অবতারে কেকে মেনন, প্রকাশ্যে ফার্স্ট লুক]
তবে পরিচালক সংগঠনের তরফে বৈঠকের পর দীর্ঘ বিবৃতি দিয়ে জানানো হয়েছিল পরিচালকের আসনে ফিরতে পারবেন রাহুল। কিন্তু সেটা বাধা পেল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সিদ্ধান্তে। তাঁদের থেকে জানানো হয়েছে, রাহুলের বিরুদ্ধে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে অনৈতিকতা প্রসঙ্গ রয়েছে। পরিচালকের বক্তব্যে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সন্তুষ্ট হলেও ফেডারেশন নয়। যথাসময়ে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়ে জানাবে তারা। তাঁদের স্পষ্ট বক্তব্য রাহুল অনৈতিক কাজ করেছে। সেটারই শাস্তি হিসেবে তিন মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ডিভোর্স গুঞ্জনে ‘নির্বাক’ যিশু! ‘তুমি শক্তিশালী’, নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বতপত্নী মহুয়া]
সর্বশেষ খবর
-
বালের্ডির বদলি ঘোষণা আর্জেন্টিনার, বিশ্বকাপে হঠাৎ সুযোগ পেয়ে আবেগঘন সেনেসি
-
পরিবারকে লুকিয়ে স্বামীর শেষকৃত্য স্ত্রীর! খুনের অভিযোগ দায়ের সিঁথি থানায়, তদন্তে পুলিশ
-
হরমুজ ও সংলগ্ন অঞ্চলে নাবিক নিরাপত্তায় ‘বিশেষ সতর্কতা’, ৩ ভারতীয়র মৃত্যুতে বড় সিদ্ধান্ত দিল্লির
-
সমর্থকরাই প্রাণ! আমেরিকার আকাশছোঁয়া খরচে ৪০০০ ভক্তর জন্য বিশেষ বাসের ব্যবস্থা জার্মানির
-
‘এক মাসেই ডবল ইঞ্জিনের স্বাদ পাচ্ছে বাংলা, বাজেটেও থাকবে চমক’, কোন ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?