জ্বলছে মধ্যপ্রাচ্য, অগ্নিগর্ভ পরিস্থিতি। যুদ্ধের ঘনঘটায় প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। আর এই পরিস্থিতিতেই ছড়িয়ে পড়েছে হলিউডের জনপ্রিয় পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো ও তাঁর স্ত্রী অভিনেত্রী ড্যানিয়েলা পিকের ভুয়ো মৃত্যু সংবাদ। মুহূর্তের মধ্যে সেই খবর ভাইরাল হয়েছে নেটপাড়ায়। শোকবার্তা জানান অনেকেই। এরপরই সামনে আসে আসে আসল খবর। পরিচালকের ঘনিষ্ঠমাধ্যম সূত্রে জানানো হয়, এই খবর একেবারেই ভুয়ো।
পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানানো হয় এরপর, বহাল তবিয়তে বেঁচে রয়েছেন কোয়েন্টিন ও তাঁর স্ত্রী। তাঁরা ও তাঁদের পরিবারের সকলে সুস্থ আছেন। বলে রাখা জরুরী পরিচালক ও তাঁর স্ত্রীর ভুয়ো মৃত্যুসংবাদ এক্স হ্যান্ডেলে পোস্ট হতেই তা কোনওরকম যাচাই না করেই ঝড়ের গতিতে শেয়ার করেন ১৫০০০০র বেশি ফলোয়ার। যেখানে দাবি করা হয় ইরানের আক্রমণে প্রয়াত হয়েছেন ইজরায়েলি পরিচালক। যখন বিষয়টি মাত্রাছাড়া হয়ে ওঠে নড়ে চড়ে বসেন পরিচালকের টিম। পরিচালকের টিমের তরফে সত্যিটা সামনে আনার পর খানিক দুশ্চিন্তা কমেছে তাঁর অনুরাগীদের। উল্লেখ্য, পরিচালকের টিমের তরফে এই ঘোষণা করার পর এক্স হ্যান্ডেল থেকে সরানো হয়েছে ওই ভুয়ো পোস্ট। যা মুহূর্তের মধ্যে প্রায় ১০০০ এর বেশি লাইক পড়ে।
আরও পড়ুন:

পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানানো হয় এরপর, বহাল তবিয়তে বেঁচে রয়েছেন কোয়ান্টিন ও তাঁর স্ত্রী। তাঁরা ও তাঁদের পরিবারের সকলে সুস্থ আছেন।
উল্লেখ্য, গত ছ’বছর ধরে পরিচালক কোয়ান্টিন ও তাঁর পরিবার ইজরায়েলের বাসিন্দা। এর আগে যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইজরায়েলের সংঘাত শুরু হয়, তখন সেই আবহে ইজরায়েলে বসবাস নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক। জানিয়েছিলেন ইজরায়েলকে তিনি ভালোবাসেন। তাই সপরিবারে নিশ্চিন্তে থাকেন এবং থাকতেও চান। তাল আভিভেই থাকেন পরিবারের সঙ্গে তিনি। ঝুলিতে রয়েছে ‘কিলবিল’, ‘দ্য হেটফুল এইট’, ‘পাল্প ফিকশন’, ‘ওয়ানস আপঅন আ টাইম ইন হলিউড’র মতো ছবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ড্রাগনে’র নজরে গোপন মার্কিন নথি! আমেরিকায় বড়সড় সাইবার হানা চিনা হ্যাকারদের
-
হড়পা বানে বিধ্বস্ত নেপালে আটকে মুকুলের পুত্রবধূ, যোগাযোগ করা যাচ্ছে না! ঘুম উড়েছে শুভ্রাংশুর
-
ফের বেপরোয়া গতির বলি! কামালগাছি বাইপাসে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ২, আশঙ্কাজনক আরও ২
-
ফের আকাশে বিপর্যয়, কানপুরে হুড়মুড়িয়ে ভাঙল বিমান, চলছে উদ্ধারকাজ
-
‘বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে…’, জলরোষে বিধ্বস্ত নেপাল থেকে কী জানালেন উদ্বিগ্ন খরাজ?