Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Anasuya Sengupta

‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দাম দেয়নি অনসূয়াকে!’ আক্ষেপ পরিচালক কিউয়ের

কিউয়ের হাত ধরেই ' দ্য শেমলেস' পরিচালকের সঙ্গে আলাপ অনসূয়ার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৪, ১৭:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৪, ১৭:৫২

options
link
‘বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দাম দেয়নি অনসূয়াকে!’ আক্ষেপ পরিচালক কিউয়ের zoom

আকাশ মিশ্র: সুদূর বুলগেরিয়া থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালকে ‘দ্য শেমলেস’ পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভ জানিয়েছেন, কলকাতার পরিচালক কিউয়ের হাত ধরেই অভিনেত্রী অনসূয়ার সঙ্গে পরিচয় তাঁর। এই সাক্ষাৎকারে কিউয়ের প্রশংসাতেও পঞ্চমুখ হয়েছিলেন তিনি। সংবাদ প্রতিদিন ডিজিটাল এই নিয়ে প্রতিক্রিয়া জানতে কিউয়ের সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান, ”কনস্ট্যানটিন বোঁজ্যনভ আমার অনেক দিনের পুরনো বন্ধু। বিদেশি ইন্ডিপেন্ডেন্ট ছবির পরিচালকরা ভারতে বা কলকাতায় এলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। এই সূত্রেই আমার কনস্ট্যানটিনের সঙ্গে আলাপ। সেই আলাপ থেকে পরে বন্ধুত্ব জমে ওঠে।”

কিউয়ের কথায়, ”উনি অনেকদিন ধরেই এই ছবিটা তৈরির কথা ভাবছিলেন। এই ছবিতে কাস্টিংয়ের ব্য়াপারে আমি ও আমার টিম অপশন খুঁজে দিচ্ছিলাম। তার মধ্যে অনসূয়াও ছিলেন। ও কিন্তু অভিনয়ের জন্যই সিনেমায় পা রেখেছিল। কিন্তু আমাদের মন্দ ভাগ্য যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ওকে একেবারেই চিনল না। শুধু অনসূয়া নয়, এখন যে সিনেমা চলছে, সেক্ষেত্রে আমাদের তো বিচ্ছিন্নই করে রাখা হয়েছে। তাই ওকে অনেক লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তারপর অনসূয়া মুম্বইতে গিয়ে প্রোডাকশন ডিজাইন করছিল, খুবই ভালো কাজ করছিল। অনেক ইন্ডিপেন্ডেন্ট কাজ করেছে। আমার তৈরি নবারুণ ভট্টাচার্যের তথ্যচিত্রেও অভিনয় করেছিলেন অনসূয়া। খুবই স্ট্রং অভিনেত্রী।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন:  ফেসবুক থেকে Cannes জয়! বাঙালি অনসূয়ার ‘শেমলেস’ গল্প বললেন বুলগেরিয়ান পরিচালক ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

কান শহরে একসঙ্গেই ছিলেন অনুসূয়া, কিউ, অভিনেতা তন্ময়, প্রোডাকশন ডিজাইনার দেবিকার মতো ব্যক্তিত্বরা। একসঙ্গেই জমিয়ে রেডকার্পেটে আড্ডাও দিয়েছেন। অনসূয়ার এই সম্মান পাওয়ার আগে কান শহর থেকে কলকাতায় উড়ে আসেন কিউ। ফোনে অনসূয়াকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তবে কিউয়ের আফশোস বাংলায় এরকম একজন অভিনেত্রী প্রায় ব্রাত্য।

মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘রে’ সিরিজে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’-এ অভিনয় করেন অনসূয়া, যেখানে অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। এই দ্য শেমলেস ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন অনসূয়া।

[আরও পড়ুন: ‘তুমি কোন শহরের মাইয়া গো…?’, মিমির ‘তুফানি’ নাচে বেকাবু শাকিব খান!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.