আচমকা অসুস্থ পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। শনিবার মাথা যন্ত্রণা, চোখে ঝাপসা দেখা-সহ একাধিক সমস্যা দেয় তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে চিকিৎসাধীন তিনি। স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, “প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে স্ট্রোক হয়েছে।”

আরও পড়ুন:
দিন কয়েক আগেও পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় একটি ছবির শুটিং করেছেন। তবে শনিবার বাড়িতেই ছিলেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন, মাথা যন্ত্রণা করছিল অগ্নিদেবের। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা ভেবেছিলেন মাইগ্রেনের সমস্যার কারণে হচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে থাকে। একটা সময়ের পর বা চোখের দৃষ্টিতে সমস্যা হয়। হাঁটাচলা করতে পারছিলেন না তিনি। সঙ্গে সঙ্গেই পারিবারিক চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। তিনিই হাসপাতালে ভর্তির কথা বলেন।
হাসপাতালে নিয়ে যেতেই এমআরআই করা হয়। তাতে ধরা পড়ে স্ট্রোক হয়েছে। সুদীপা জানান, সম্ভবত শুক্রবার স্ট্রোক হয়েছে। এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন অগ্নিদেব। সর্বক্ষণ বাবার সঙ্গে রয়েছেন বড়ছেলে আকাশ ও পরিবারের অন্যান্য সদস্যরা। সূত্রে খবর, তাঁর বর্তমান শারীরিক অবস্থা কেমন তা জানা যাবে রবিবার বেলা ১২ টার পর। প্রসঙ্গত, শনিবার সোশাল মিডিয়ায় অগ্নিদেবের জন্য সকলকে প্রার্থনা করতে বলেছেন সুদীপা।
সর্বশেষ খবর
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা