Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Diljit Dosanjh Satluj

তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন দিলজিতের! নিষিদ্ধ ‘সতলুজ’ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

আইনি জটিলতার জেরে বড়পর্দার মুখ দেখার অবকাশ পায়নি, পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় 'সতলুজ'। কিন্তু কোন কারণে বারবার 'শাস্তির খাঁড়া'র মুখে পড়তে হচ্ছে এই সিনেমাকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০২৬, ১৫:৪১

options
link
তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন দিলজিতের! নিষিদ্ধ ‘সতলুজ’ পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের zoom
দিলজিৎ দোসাঞ্ঝের নিষিদ্ধ 'সতলুজ' পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন কেন্দ্রের

দীর্ঘ তিন বছরের টালবাহানার পর সবে মুক্তির আলো দেখেছিল দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সতলুজ’ (Diljit Dosanjh Satluj)। যদিও আইনি জটিলতার জেরে বড়পর্দার মুখ দেখার অবকাশ পায়নি। পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। তবে মুক্তির দিন দুয়েকের মধ্যেই ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় জি ফাইভ থেকেও তুলে নেওয়া হয় ছবিটি। ইতিমধ্যেই দিলজিতের ‘সতলুজ’ ঘিরে রাজনৈতিকমহলেও চাপানোতর। কিন্তু কোন কারণে বারবার ‘শাস্তির খাঁড়া’র মুখে পড়তে হচ্ছে এই সিনেমাকে?

‘সতলুজ’ ছবিটিকে রিলিজের ছাড়পত্রই দেওয়া হয়নি। তবে নিয়মমাফিক সার্টিফিকেশন প্রক্রিয়া মেনে চলার পরিবর্তে, নির্মাতারা ছবিটির নাম পরিবর্তন করেন এবং শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেন।…।” 

বলিউড মাধ্যম সূত্রে খবর, ‘সতলুজ’ ছবিটির বিরুদ্ধে একুশ সালের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে, সেন্সরের তরফে যথাযথ ছাড়পত্র পাওয়ার আগেই নাকি এই সিনেমাটিকে জি ফাইভ-এ রিলিজ করেছেন নির্মাতারা। যদিও দিলজিৎ দোসাঞ্ঝ এবং ‘সতলুজ’ নির্মাতাদের প্রতি সমর্থন অক্ষুণ্ণ রেখে সংশ্লিষ্ট ওয়েব প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে যে, কেন্দ্রের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিনেমা আর দেখা যাবে না। এমন আবহেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, সিনেমাহলে রিলিজ করার জন্য নিয়মমাফিক ছাড়পত্র ছবিটির ছিল না, কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন না করেই নির্মাতারা ‘সতলুজ’ রিলিজ করান ওটিটি প্ল্যাটফর্মে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আধিকারিকদের মতে, “‘সতলুজ’ ছবিটিকে রিলিজের ছাড়পত্রই দেওয়া হয়নি। তবে নিয়মমাফিক সার্টিফিকেশন প্রক্রিয়া মেনে চলার পরিবর্তে, নির্মাতারা ছবিটির নাম পরিবর্তন করেন এবং শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেন। যা ২০২১ সালের তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন করেছে।” তবে এখানেই শেষ নয়!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Diljit Dosanjh's Satluj under IT Rules review
দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ‘সতলুজ’-এর দৃশ্য

তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনৈক আধিকারিক এও জানান যে, সেন্সর বোর্ডের তরফে দিলজিতের ‘সতলুজ’ সিনেমার ১০০টি দৃশ্য ছাঁটার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশিকা না মেনে নির্মাতারা ছবিটির নাম পরিবর্তন করে ওটিটি-তে মুক্তির সিদ্ধান্ত নেন। এমনকী মুক্তির আগে পুনর্বিবেচনার জন্য নির্মাতাদের তরফে কোনও আবেদনও জানানো হয়নি বলে অভিযোগ। এবার খবর, সংশ্লিষ্ট সিনেমা ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তার পর্যালোচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ঠিক কোন বিষয়বস্তুর জন্য জটিলতার মুখে পড়়তে হল ‘সতলুজ’কে? এই ছবিতে প্রয়াত সমাজকর্মী যশবন্ত সিং খালরার ভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ। ১৯৮৪ থেকে ১৯৯৪ সালের মধ্যে পাঞ্জাবে হাজার হাজার অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ দাহ করার ঘটনা প্রকাশ্যে এনেছিলেন এই যশবন্ত। মূলত তাঁর জীবন এবং আট ও নয়ের দশকে উত্তাল পাঞ্জাবের ঘটনাবলিকে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছে। কিন্তু জি ফাইভে মুক্তি পাওয়ার মাত্র দু’দিনের মাথায় ছবিটি সরিয়ে নেওয়া হয়। অভিযোগ, জঙ্গি কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে এই সিনেমা। এবার দিলজিতের ছবিকে কড়া আতশকাচে রেখে পর্যালোচনা কেন্দ্রের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.