Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Diljit Dosanjh

দিলজিতের ম্যানেজারের বাড়িতে চলল গুলি, খলিস্তানি বিরোধিতার জের না বিষ্ণোই আতঙ্ক?

সম্প্রতি কানাডার কনসার্টে খলিস্তানি তাণ্ডবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন দিলজিৎ। দীর্ঘদিন বিষ্ণোই গ্যাংয়ের নিশানাতেও রয়েছেন তিনি। এবার হামলা চালিয়ে 'পাঞ্জাব দি পুত্তর'কে সতর্ক করল কোন গোষ্ঠী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১১:৫৬

options
link
দিলজিতের ম্যানেজারের বাড়িতে চলল গুলি, খলিস্তানি বিরোধিতার জের না বিষ্ণোই আতঙ্ক? zoom
দিলজিতের ম্যানেজারের বাড়িতে চলল গুলি,

অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’-এর তরফে হুমকি পেয়েছিলেন। সম্প্রতি কানাডায় কনসার্ট করতে গিয়েও খলিস্তানিদের তাণ্ডবের শিকার হন দিলজিৎ দোসাঞ্ঝ! যদিও শোয়ে খলিস্তানি পতাকা ওড়ায় মাঝপথে গান থামিয়ে প্রতিবাদে সরব হন গায়ক, এবার ম্যানেজারের গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে গুলিবর্ষণ করে হুমকি ‘পাঞ্জাব দি পুত্তর’কে।

“কেউ যদি পতাকা হাতে আমার ভক্তদের গালিগালাজ করেন এবং কনসার্টের ভিতরে ঢুকেও সেই একই কাজ করার চেষ্টা করেন, তবে তা একদম বরদাস্ত করব না। আমার পতাকায় কোনও সমস্যা নেই। পতাকা দেখানোর নেপথ্যে কোন উদ্দেশ্য ছিল, সেটাই আসল বিষয়।…”

Diljit Dosanjh SHOCKING Death Comment And loses cool at concert Video Goes Viral
দিলজিৎ দোসাঞ্ঝ। ছবি- ইনস্টাগ্রাম 

দিন কয়েক আগে কানাডার ক্যালগারিতে কনসার্ট ছিল দিলজিতের। সেখানে শ্রোতা-দর্শকমহলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। দিলজিতের সুরে সুর মিলিয়ে তারাও অডিটোরিয়ামে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছিলেন। কিন্তু শোয়ের মাঝপথেই ছন্দপতন! কারণ দর্শকাসনের একাংশ থেকে আচমকাই খলিস্তানি স্লোগান তুলে তাদের পতাকা ওড়ানো হয়। যে খালিস্তানপন্থী সংগঠনের সমর্থনে পতাকা ওড়ানো হয়, তারা ভারতে নিষিদ্ধ। আর বিষয়টি চোখে পড়তেই মেজাজ হারিয়ে গান থামিয়ে দেন দিলজিৎ দোসাঞ্ঝ। অগ্নিশর্মা ‘পাঞ্জাব দি পুত্তর’কে বলতে শোনা যায়, “যত পারো পতাকা দেখাও!” এমনকী যাঁরা অনুষ্ঠানে বিঘ্ন ঘটাচ্ছিলেন, নিরাপত্তা কর্মী ও আয়োজকদের তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশও দেন তিনি। শুধু তাই নয়, দেশে ফিরে দিলজিৎ কোনওরকম রেয়াত না করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর উদ্দেশে কড়া বার্তাও দিয়েছিলেন। তিনি বলেন, “বাইরে দাঁড়িয়ে প্রতিবাদ করুন, অসুবিধে নেই। কিন্তু আপনারা যদি ভিতরে ঢোকার চেষ্টা করেন এবং আমার অনুরাগীদের হেনস্তা করেন, তবে সেটা কোনওভাবেই সহ্য করব না। কিন্তু কেউ যদি পতাকা হাতে আমার ভক্তদের গালিগালাজ করেন এবং কনসার্টের ভিতরে ঢুকেও সেই একই কাজ করার চেষ্টা করেন, তবে তা একদম বরদাস্ত করব না। আমার পতাকায় কোনও সমস্যা নেই। পতাকা দেখানোর নেপথ্যে কোন উদ্দেশ্য ছিল, সেটাই আসল বিষয়। আমি শুরুতেই উদ্যোক্তাদের বলে রেখেছিলাম কেউ যদি অযথা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবেন। গতবছর থেকেই আমি এই বিষয়টি এড়িয়ে চলছিলাম, কিন্তু আর না।” ঘটনার পরই মঙ্গলবার রাতে দিলজিতের ম্যানেজার গুরপ্রতাপ কাংয়ের বাড়িতে হামলা হয়। কে বা কারা এই হামলার নেপথ্যে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“এই নিয়ে তিনবার সতর্ক করলাম দিলজিৎ দোসাঞ্ঝকে। আমাদের দাবিপূরণ না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।”

কর্নাল পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দিলজিতের ম্যানেজারের বাড়িতে হামলা চালিয়েছে বিষ্ণোই গ্যাং। কারণ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ফলাও করে হামলায় দায়স্বীকার করে নিয়েছে সংশ্লিষ্ট নিষিদ্ধ গোষ্ঠী। টাইসন বিষ্ণোই, আরজু বিষ্ণোই এবং হ্যারি বক্সাদের মতো তাবড় বিষ্ণোই সদস্যরা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছে, “এই নিয়ে তিনবার সতর্ক করলাম দিলজিৎ দোসাঞ্ঝকে। আমাদের দাবিপূরণ না হলে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।” তারা এও স্বীকার করে নিয়েছে যে, অস্ট্রিয়া থেকে আনা আগ্নেয়াস্ত্র দিয়েই গায়কের ম্যানেজারের বাড়িতে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট পোস্টে দিলজিৎ দোসাঞ্ঝে টিমের এক সদস্যের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সফরের সময় অন্যায়ের অভিযোগও তোলা হয়েছে। অতঃপর বিনোদুনিয়ায় যে ফের বিষ্ণোই আতঙ্ক ফিরেছে, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.