Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Diljit Dosanjh

বলিউডে কোণঠাসা! নিজের ছবির ট্রেলার লঞ্চেই অনুপস্থিত দিলজিৎ, বিতর্কে কী সাফাই অভিনেতার?

অভিনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে, দিলজিৎ দোসাঞ্ঝ কি এখনও বলিউডে ব্যান? নাকি সম্প্রতি শিল্পীকে ঘিরে যে আপ-বিজেপি তরজা হয়েছিল, তার জন্যেই ছবির প্রচারানুষ্ঠান এড়িয়ে গেলেন? গুঞ্জনের পালে হাওয়া লেগে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন দিলজিৎ দোসাঞ্ঝ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ২০:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ২০:০৬

options
link
বলিউডে কোণঠাসা! নিজের ছবির ট্রেলার লঞ্চেই অনুপস্থিত দিলজিৎ, বিতর্কে কী সাফাই অভিনেতার? zoom
'ম্যায় ওয়াপিস আউঙ্গা' ট্রেলার লঞ্চে অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্ঝ।

‘সর্দারজি ৩’ ছবিতে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয় করায় বলিউডে বয়কটের মুখে পড়েছিলেন। যদিও নিষিদ্ধ ফাঁড়া কাটিয়ে ‘বর্ডার ২’ ছবিতে অভিনয় করেছেন, তবে সেটা আগেভাগে সইসাবুত করা ছিল বলেই ছাড়পত্র পেয়েছিলেন। এদিকে পহেলগাঁও কাণ্ডের আবহে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-এর তরফে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, “ভবিষ্যতে যেন দিলজিৎকে কোনও বলিউড ছবিতে না নেওয়া হয়।” তাহলে কি পাক তারকাদের সঙ্গে স্ক্রিন ভাগ করায় আজও বলিউডে ব্যান ‘পাঞ্জাব দি পুত্তর’? মঙ্গলবার তাঁর নিজের ছবির ট্রেলার লঞ্চে না এসে ফের এই বিতর্ক উসকে দিয়েছেন দিলজিৎ (Diljit Dosanjh)।

ঝলক উন্মোচনের অনুষ্ঠানে শর্বরী ওয়াঘ, বেদাঙ্গ রায়না-সহ গোটা টিম হাজির থাকলেও দেখা যায়নি ‘পাঞ্জাবি পপস্টার’কে। খবর প্রকাশ্যে আসতেই বিটাউনের অন্দরমহলে ফিসফাস! অভিনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে, দিলজিৎ দোসাঞ্ঝ কি এখনও বলিউডে ব্যান? নাকি সম্প্রতি শিল্পীকে ঘিরে যে আপ-বিজেপি তরজা হয়েছিল, তার জন্যেই ছবির প্রচারানুষ্ঠান এড়িয়ে গেলেন?

মঙ্গলবার মুক্তি পেল ইমতিয়াজ আলি পরিচালিত ‘ম্যায় ওয়াপিস আউঙ্গা’ সিনেমার ট্রেলার। যে ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দিলজিৎও। কিন্তু ঝলক উন্মোচনের অনুষ্ঠানে শর্বরী ওয়াঘ, বেদাঙ্গ রায়না-সহ গোটা টিম হাজির থাকলেও দেখা যায়নি ‘পাঞ্জাবি পপস্টার’কে। খবর প্রকাশ্যে আসতেই বিটাউনের অন্দরমহলে ফিসফাস! অভিনেতার অনুপস্থিতিতে প্রশ্ন উঠেছে, দিলজিৎ দোসাঞ্ঝ কি এখনও বলিউডে ব্যান? নাকি সম্প্রতি শিল্পীকে ঘিরে যে আপ-বিজেপি তরজা হয়েছিল, তার জন্যেই ছবির প্রচারানুষ্ঠান এড়িয়ে গেলেন? গুঞ্জনের পালে হাওয়া লেগে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষমেশ মুখ খুলতে বাধ্য হন দিলজিৎ দোসাঞ্ঝ। এক ভিডিও বার্তায় নিজের অনুপস্থিতির কারণ তুলে ধরেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
দিলজিৎ দোসাঞ্ঝ

দিলজিৎ জানান, “আমি এখন টেক্সাসে রয়েছি। তাই সশরীরে উপস্থিত হতে পারলাম না। আসলে টেক্সাসে আজ রাতের শোয়ের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর তাই আমি এখানে জরুরি কাজ সামলাচ্ছি। আপনারাও আপনাদের কাজগুলো ঠিকঠাক সামলে নিন। এরপরই ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার নাম আউড়ে রসিকতাচ্ছলে অভিনেতার সংযোজন, আমিও খুব শীঘ্রই ফিরে আসব। আপাতত আপনারা ট্রেলারটা উপভোগ করুন। আর যদি ভালো লাগে, তাহলে সকলের সঙ্গে ভাগ করে নেবেন। যদি না লাগে, তবুও শেয়ার করবেন! কারণ, এটা ইমতিয়াজ আলির সিনেমা।”

চলতি বছরের জানুয়ারি মাসেই জানা গিয়েছিল যে, ‘চমকিলা’ দিলজিৎ দোসাঞ্ঝকে নিয়ে ফের নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন ইমতিয়াজ আলি। এবার প্রেম-বিরহের প্রেক্ষাপটে এক মনোমুগ্ধকর গল্প সাজিয়েছেন পরিচালক। আর ইমতিয়াজ আলির ছবি মানেই মাটির গন্ধ। ছকভাঙা স্টোরি টেলিংয়ে বরাবর দর্শককে মুগ্ধ করেছেন পরিচালক। এবারও যে তার অন্যথা হবে না, হলফ করে বলাই যায়। সঙ্গে উপরিপাওনা হিসেবে থাকছে রহমানের মনকাড়া মিউজিক। গল্পটা কেমন? পুরোটা ভাঙতে না চাইলেও ইমতিয়াজ আভাস দেন, “এই ছবিটা শিকড়ের অন্বেষণের কথা বলবে। সেভাবে দেখতে গেলে, নারী-পুরুষের প্রেম-বিরহের পাশাপাশি প্রাধান্য পাবে দেশপ্রেমের আবেগও।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bollywood News (@bolly_newssss)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.