নিটের প্রশ্ন ফাঁসের ঘটনায় একটানা ৩৫ দিন যন্তর মন্তরে আন্দোলন করেছে পড়ুয়ারা। ২৬ দিনের মাথায় অনশন প্রত্যাহার করলেন সোনম ওয়াংচুক। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দেওয়া পর্যন্ত আগের মতোই চলবে তাঁদের প্রতিবাদ। নিজেদের অবস্থান স্পষ্ট করে বার্তা ‘ককরোচ’-এর প্রতিষ্ঠতা অভিজিৎ দীপকে। একের পর এক ঘটনাবহুল দিন, দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। পড়ুয়াদের আন্দোনলকে সমর্থন করছে বিভিন্নমহল। এগিয়ে এসেছেন মুম্বই মায়ানগরীর সিনেপাড়াও। চব্বিশ ঘণ্টার ব্যবধানে পড়ুয়াদের উদ্দেশে দুবার বার্তা সলমনের। কিন্তু, এই পরিস্থিতিতে কেন ‘নীরব’ শাহরুখ (Shah Rukh Khan)? চর্চার মাঝেই ভাইরাল কিং খানের পোস্ট!
শাহরুখ খানও এবিষয়ে নিজের মতামত জানাবেন না? কোনও প্রতিক্রিয়া দেবেন না? বারবার উঠে আসছে এমন প্রশ্নই। কিন্তু, ভাইরাল হওয়া পোস্টটি সত্যিই শাহরুখের নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনও রহস্য? এখানেও রয়েছে কাহানি মে ট্যুইস্ট। কারণ এক্স হ্যান্ডেলে অভিনেতার অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া পোস্টটি তো আদতে শাহরুখ করেনই নি! এক জনৈক ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট থেকে শেয়ার করতেই দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। অথচ কিং খানের প্রোফাইলে চোখ রাখলে এমন কোনও পোস্টের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লি পুলিশ জানিয়ে দিল, দিল্লির যন্তরমন্তরে ছাত্র বিক্ষোভকে (CJP Protest) কেন্দ্র করে যে হিংসার ঘটনা ঘটছে, সেগুলির নেপথ্যে রয়েছে পাক উসকানি। প্রায় ৪০০ পাকিস্তানি সোশাল মিডিয়া হ্যান্ডেল দিনরাত সচেষ্ট শুধু পড়ুয়া তথা জেন জি-কে উসকানি দিতে। এই ৪০০টি অ্যাকাউন্টের মধ্যে শ’খানেক ইনস্টাগ্রাম হ্যান্ডেল। ইনস্টাগ্রামের ফিডের অ্যালগরিদমে বিভিন্ন উসকানিমূলক পোস্ট ঢুকিয়ে দেওয়ার চেষ্টায় দিনরাত সচেষ্ট পাক হ্যান্ডেলগুলি। চব্বিশ ঘণ্টা পেরনোর আগেই শাহরুখের ভুয়ো পোস্টে শোরগোল। যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তবে প্রথম ঝলকে অনেকেই মনে করেছিলেন, দেরিতে হলেও মুখ তো খুললেন! ভাইরাল হওয়া স্ক্রিনশটের বার্তা,’প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই দেখিয়ে দিয়েছ প্রকৃত শক্তি কোথায়। বইয়ে, কলমে এবং নিজের কণ্ঠে। তোমাদের এই আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয় বরং আরও ভালো, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থার দাবিতে। প্রত্যেক শিক্ষার্থীর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হওয়া উচিত। এই লড়াই ন্যায্য এবং অত্যন্ত প্রয়োজনীয়। তরুণরাই আমাদের ভবিষ্যৎ।’

ভুয়ো পোস্টে আরও লেখা, ‘তোমরা হয়তো হতাশ, ক্লান্ত, কিন্তু কখনও হাল ছেড়ে দিও না। শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানাও, নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাও, তবে নিরাপত্তার দিকেও খেয়াল রেখো। দেশের নেতা, কর্তৃপক্ষ এবং আমাদের সবার উচিত শিক্ষার্থীদের কথা শোনা। তাদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার আনা উচিত যাতে ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থী এভাবে ভোগান্তির শিকার না হয়। আমি মানসিক ও নৈতিকভাবে তোমাদের পাশে আছি।’
Shah Rukh Khan finally came in support of students wholeheartedly and unapologetically👑 pic.twitter.com/k8Vjiw8pCT
— daksh. (@mythicbxrn) July 23, 2026
সংবেদনশীল ইস্যুতে এমন ভুয়ো পোস্ট ছড়ানোর ঘটনায় সমালোচনার ঝড়। শাহরুখের অনুরাগীরাও এই ভুয়ো স্ক্রিনশট শেয়ার করার জন্য সংশ্লিষ্ট ব্যবহারকারী কড়া সমালোচনা করেছেন। সামাজিকমাধ্যমে এহেন ভুয়ো স্ক্রিটশট ছড়ানোর বিষয়ে অভিযোগও তুলেছেন বাদশার অনুগামীরা। তবে শাহরুখ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?