‘ধুরন্ধর’-এর সাফল্য আশা জাগিয়েছিল। আর সেই আশাকে মান্যতা দিয়ে মাত্র দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা করে ভারতের সিনে ইতিহাসে নতুন মাইলস্টোন গড়ে ফেলেছে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’। এই বিপুল সাফল্যের মাঝেও ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা। এবার সেই সমালোচকদের কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
একটি দীর্ঘ ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”অসাধারণ! লেখা, পরিচালনা, অভিনয়, সুর, এমন একটা ছবি যা দেখলে আপনার নিজের দেশটাকে নিয়ে গর্ব হবে। এখনই আদিত্য ধরের সঙ্গে ফোনে কথা হল। আর তারপরই এই ভিডিওটা পোস্ট করছি। এই ছবির প্রথম পর্ব দেখে আপনার বিশ্বাসই হবে না এমন ভাবেও একটা ছবি তৈরি করা যায়! আর দ্বিতীয় পর্বে আপনি ওই ওয়ার্ল্ডে ঢুকতে প্রস্তুত থাকলেও মজে যাবেন।”
বিপুল সাফল্যের মাঝেও ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেয়েছে রণবীর সিংয়ের এই সিনেমা। এবার সেই সমালোচকদের কাঠগড়ায় তুললেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
এরপরই তিনি আক্রমণ করেন নিন্দুকদের। বলেন, ”যাঁরা বলছেন এটা প্রোপাগান্ডা ছবি, তাঁদের জন্য করুণা হচ্ছে। আপনাদের লজ্জিত হওয়া উচিত নিজেদের উপরে। যদি সহ্য না হয়, আপনারাও বানিয়ে ফেলুন এমন ছবি। এটা আধুনিক ভারতের ছবি, যা দেখিয়েছে আমাদের এজেন্সিগুলি কী অসাধারণ! কেমন দক্ষতার সঙ্গে তারা নিজেদের কাজটা করে। আমরা গর্বিত যে এমন একটা দেশে বাস করি!”
পরিচালক আদিত্য ধরের ভূয়সী প্রশংসা করে অনুপম বলেছেন, ”আদিত্য ধর, আপনি কোন মাটি দিয়ে তৈরি? আপনার সঙ্গে যখন ব্যক্তিগত জীবনে কথা বলেছি তখন মনে হয়নি। কিন্তু কোথাও না কোথাও আপনার মধ্যে কাশ্মীরি পণ্ডিতদের অস্বস্তি, রাগ রয়ে গিয়েছে। আমরা তো আর অস্ত্র তুলে নেব না। বরং কাজের মধ্যে দিয়েই আমাদের জবাবটা দেব। আমিও আমার কাজের মধ্যে দিয়েই উত্তর দিই।” ছবির নায়ক রণবীর সিংকেও কুর্নিশ জানিয়েছেন অনুপম।
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির