২০২৫-এর ডিসেম্বরে সিলভার স্ক্রিনে বাজিমাত রণবীর সিং-সারা অর্জুন জুটির ‘ধুরন্ধর’-এর। প্রথম ভাগের নজিরবিহীন সাফল্যের নিরিখে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন সিক্যুয়েলও ঝড় তুলবে বক্স অফিসে। সেই ভবিষ্যদ্বাণী অব্যর্থ ভাবে মিলে গিয়েছে। আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ মুক্তির পরই বিজয়রথ ছোটাতে শুরু করেছে। বক্স অফিসে হইচই তৈরি করেছে এই ছবি। প্রতিটি চরিত্র নিজস্ব ভাবনায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক আদিত্য ধর। বক্স অফিসে যখন ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ রেকর্ড ব্যবসা করছে সেই মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল এক বিক্ষিপ্ত ঘটনা।
সিনেমার অন্তিম দৃশ্যের অটোচালক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্থের অভাবে টিকিট কাটা সম্ভব নয়। তাই এখনও পর্যন্ত নিজের সিনেমা নিজেরই দেখা হয়নি। সোশাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। সেখানে এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেছেন, হলে গিয়ে সিনেমা দেখেছেন কিনা। প্রত্যুত্তরে ওই অটোচালকের সাফ জবাব, তিনি এখনও সিনেমাটি হলে গিয়ে দেখতে পারেননি। তাঁর বক্তব্য, ‘আমি এখনও দেখিনি। টিকিটের দাম প্রায় ৫০০ টাকা আর আপনি তো জানেন সিনেমা সদ্য রিলিজ হয়েছে, তাই দেখতে পারিনি।’
আরও পড়ুন:
View this post on Instagram
পরবর্তী প্রশ্ন ছিল সন্তানরা কি বাবার অভিনয় করা ছবিটি দেখার জন্য আবদার করেছে? সেক্ষেত্রেও বাস্তব পরিস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘হ্যাঁ, ওরা চেয়েছিল। কিন্তু আমি ওদের বলেছি আমরা পাঁচজন। সকলের টিকিট কাটতে গেলে প্রায় আড়াই হাজার টাকা লাগবে। এই পরিমাণ টাকাই আমরা মাসে সঞ্চয় করতে পারি। তাই আমি ওদের নিয়ে যাইনি। বলেছি একটু অপেক্ষা করি, পরে দেখে নেব।’ ‘ধুরন্ধর ২’ খ্যাত এই অটোচালকের কোনওরকম অভিযোগ বা নাটকীয়তা ছাড়াই সরল ও বাস্তবসম্মত উত্তর সকলের মনে দাগ কেটেছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত
-
পরকীয়ার অভিযোগ ইনফান্তিনোর বিরুদ্ধে! সভাপতির নতুন ‘কেলেঙ্কারি’ নিয়ে কী বলল ফিফা?
-
মাত্র ১৫ বছর! বৈভবের বয়স নিয়ে ফের খোঁচা দিলেন ব্রেট লি
-
মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের, মানবেন ট্রাম্প?