Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Dhanush

বিজয়ের পর রাজনীতিতে ধনুষ? অভিনেতা বললেন…

অভিনেতা-পরিচালকের মন্তব্যে দানা বেঁধেছে জল্পনা। অনুরাগীরা করছেন জোর কাটাছেঁড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৩:৫২

options
link
বিজয়ের পর রাজনীতিতে ধনুষ? অভিনেতা বললেন… zoom
রাজনীতিতে নাম লেখাচ্ছেন ধনুষ?
Advertisement

লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে রাজনীতিতে নাম লিখিয়েছেন থলপতি বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও তিনি। সেই পথে হেঁটে এবার কি রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন ধনুষও (Dhanush)? অভিনেতা-পরিচালকের মন্তব্যে দানা বেঁধেছে জল্পনা। অনুরাগীরা করছেন জোর কাটাছেঁড়া।

রবিবার একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দেন ধনুষ। তিনি বলেন, “অনেক মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। এই ঐক্যের মহাশক্তি রয়েছে। আমরা এই ঐক্যকে কাজে লাগাতে চাই। শুধু অডিও প্রকাশ কিংবা দেখা করা নয়। আমরা চাই এই শক্তিকে সামাজিক কাজে ব্যবহার করতে। নিজেদের এলাকার মানুষের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করুন। আপনার সাধ্যমতো সাহায্য করুন। যা পারেন, সে সাহায্যই করুন। আমি তোমাদের সাফল্যে গর্বিত হতে চাই। আমি বিশ্বাস করি তোমরা এই কাজ করতে পারবে।”

Advertisement

ধনুষের এই বক্তব্য সোশাল মিডিয়ায় তড়িৎ গতিতে ভাইরাল হয়েছে। অনেকেরই দাবি, সম্ভবত রাজনৈতিক কেরিয়ার শুরু করতে চলেছেন ধনুষ। সে কারণেই সকলের সমাজের জন্য কাজে উদ্বুদ্ধ করতে দেখা গিয়েছে। কেউ কেউ বলছেন, “রাজনীতিতে নাম লেখানোর যেন লম্বা লাইন। সকলেই ভাবছেন যদি থলপতি নাম লেখাতে পারেন, তবে আমি নয় কেন?” আবার কেউ কেউ রাজনীতির ময়দানে ধনুষকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, রাজনীতিতে শিক্ষিত, সাহসী মানুষের প্রয়োজনীয়তা রয়েছে। তাই ধনুষের রাজনীতিতে নাম লেখানো উচিত। অনেকেই আশাবাদী, হয়তো খুব শীঘ্রই নিজের নতুন দলের নাম ঘোষণা করবেন ধনুষ। যদিও ধনুষের তরফে এখনও এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.