একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর এবার ফের একবার বাংলা সিনেমার জন্য জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। পুজোর পর্দায় ‘দেশু ৭’ অর্থাৎ নিজেদের সাত নম্বর সিনেমা উপহার দেবেন তারকাজুটি। ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শক, অনুরাগীমহলে উন্মদনার অন্ত নেই। রোম্যান্টিক অবতার তো বটেই, এমনকী কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের? দেখার জন্য চাতক পাখির দশা হয়েছিল ভক্তদের। সব জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন দেব-শুভশ্রী। এবার শুটিং থেকে জুটির মিষ্টি মুহূর্ত ফাঁস হতেই ভক্তদের ‘অ্যাড্রিনালিন রাশ’ আরও দ্বিগুণ।
দীর্ঘদিন বাদে এক ছবিতে দেব-শুভশ্রী, অতঃপর ক্যামেরার নেপথ্যে জুটির রসায়ন নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। শুটিং থেকে ফাঁস হওয়া ভিডিওতে ধরা পড়ল সেই সমীকরণ।
আরও পড়ুন:
কী এমন রয়েছে সেই ভিডিওতে? আসলে সম্প্রতি ‘দেশু ৭’ ছবির যে ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে, সেটারই শুটের অংশ এই ভিডিও। দীর্ঘদিন বাদে এক ছবিতে দেব-শুভশ্রী, অতঃপর ক্যামেরার নেপথ্যে জুটির রসায়ন নিয়ে যে আলাদা কৌতূহল থাকবে, সেটাই স্বাভাবিক। শুটিং থেকে ফাঁস হওয়া ভিডিওতে ধরা পড়ল সেই সমীকরণ। দেখা যাচ্ছে, রাস্তায় উপর উলটে থাকা গাড়ির উপর দাঁড়িয়ে শট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন দেব-শুভশ্রী। অভিনেতার হাতে বন্দুক। দু’জনের পোশাকই রক্তাক্ত। ক্যামেরা রোল হওয়ার আগে তীব্র গরমে নিজের ওড়না দিয়ে পরম যত্নে দেবের ঘাম মুছিয়ে দিচ্ছেন। আর ক্যামেরার নেপথ্যে জুটির এহেন মিষ্টি সমীকরণ দেখেই শোরগোল ভক্তমহলে। ‘দেশু ৭’-এর পোস্টারের ক্যাপশন ধার করেই তাঁদের মন্তব্য, “সত্যিই ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না” ঠিক যেমনটা দেশু ৭-এর পয়লা পোস্টার প্রকাশ্যে এনে বলেছিলেন দেব-শুভশ্রী।
স্বাভাবিকভাবেই ওই ভাইরাল ভিডিওর মন্তব্যবাক্সে উল্লাসের জোয়ার ভক্তদের। তাঁদের যে আর তর সইছে না, সেটা একেকটা মন্তব্যেই স্পষ্ট। কেউ সোজাসাপটা সিনেমার নাম জানতে চাইলেন তো কেউ বা স্টোরি লাইনের কৌতূহল মেটানোর আবদার রাখলেন। একাংশ আবার রসিকতা করে বরাবরের মতো রাজ-রুক্মিণীর খোঁজ করেছেন। কেউ বা পুজোর পর্দায় ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার অপেক্ষায়। অতঃপর পুজোর বক্স অফিস মহারণে একগুচ্ছ সিনেমার ভিড়ে দেশু জুটি যে সাড়া ফেলতে চলেছে, তা হলফ করে বলা যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্কটিশ চার্চে অভিনব উদ্যোগ, চালু হল বিনামূল্যে ডেটা সায়েন্স ও সংবাদ পাঠের কোর্স
-
ভারতের রাষ্ট্রপতি কে? সাধারণ জ্ঞান নিয়ে আলিয়াকে খোঁচা! ‘আলফা’ জবাব কাপুরবধূর
-
দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপ নকআউটে জয়, বাঁধনভাঙা উচ্ছ্বাসে দমবন্ধ হয়ে মৃত ৩ সমর্থক
-
‘মেসি আরও গোল করুক, বিশ্বকাপটা আমার চাই’, ফ্রান্সকে শেষ ষোলোয় তুলে হুঙ্কার এমবাপের
-
‘যদি অর্থের লোভ থাকত…’, অভয়ার বাবার প্রণামী বাক্স ‘দখলের চেষ্টা’ নিয়ে কী বললেন রত্না দেবনাথ?