Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Dev-Subhashree

‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!

লাদাখে দেব-শুভশ্রীর প্রেম জমে ক্ষীর! কবে মুক্তি পাচ্ছে 'দেশু ৭'? স্বাধীনতা দিবসের সকালে বড় চমক সুপারস্টারদ্বয়ের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:০৪

options
link
‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা’, শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব! zoom
শুভশ্রীকে আগলে অতীত প্রেম উসকালেন দেব!
Advertisement

একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর এবার ফের একবার বাংলা সিনেমার জন্য জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। পুজোর পর্দায় ‘দেশু ৭’ অর্থাৎ নিজেদের সাত নম্বর সিনেমা উপহার দেবেন তারকাজুটি। ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শক, অনুরাগীমহলে উন্মদনার অন্ত নেই। রোম্যান্টিক অবতার তো বটেই, তবে কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের? দেখার জন্য চাতক পাখির দশা হয়েছিল তাঁদের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে জুন মাসেই ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন দেব-শুভশ্রী। এবার জুটির মিষ্টি মুহূর্ত ফাঁস হতেই ভক্তদের ‘অ্যাড্রিনালিন রাশ’ আরও দ্বিগুণ।

সুপারস্টার অভিনেতাকে বুকে আগলে রেখেছেন শুভশ্রী। ‘দেশু ৭’-এর এহেন রোম্যান্টিক ফ্রেম যেন ফিরিয়ে নিয়ে গেল সেই ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’ যুগে।

শনিবার স্বাধীনতা দিবসের সকালে বড় চমক দিলেন টলিউডের সুপারস্টারদ্বয়। প্রেম-রোম্যান্সের ভরপুর ‘দেশু ৭’-এর পোস্টার। সম্প্রতি লাদাখে গিয়ে পুজোর সিনেমার শুটিং সেরে এসেছেন দেব-শুভশ্রী। সেখানকার ঝলকই ফুটে উঠল নতুন পোস্টারে। তারকাজুটির রোম্যান্টিক মুহূর্ত যেন ধূ-ধূ করা রুক্ষ্ম প্রান্তরে একফোঁটা জল এনে দিল। ছবিতে দেখা যাচ্ছে বাইক আরোহী দেবের কোলে বসে শুভশ্রী। সুপারস্টার অভিনেতাকে বুকে আগলে রেখেছেন শুভশ্রী। ‘দেশু ৭’-এর এহেন রোম্যান্টিক ফ্রেম যেন ফিরিয়ে নিয়ে গেল সেই ‘পরাণ যায় জ্বলিয়া’, ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’ যুগে। ক্যাপশনেও প্রেমের ইস্তেহার। লেখা- ‘যতই আসুক বাধা, তোমায়-আমায় করা যাবে না আলাদা।’ শেষপাতে সংযোজন, ‘ওদের চোখে যেমন ভালোবাসা, তেমনই ধমনীতে আগুন। রোমান্স, অ্যাকশন এবং তীব্র উত্তেজনায় ভরপুর এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হোন।’ ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখার সুযোগ না পেয়ে ভক্তদের মন ভেঙেছিল। তবে এবার যে সেই সাধপূরণ হবে, ‘দেশু ৭’-এর সদ্য মুক্তিপ্রাপ্ত পোস্টারই তার প্রমাণ। ছুটির দিনে অতীত তারকাজুটিকে এমন রোম্যান্টিক অবতারে দেখে অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।  

Advertisement
Dev-Shubhasree launched golden ticket for deshu7
দেব-শুভশ্রী, ছবি- ফেসবুক

“একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।”

এদিকে ‘দেশু ৭’ সিনেমার টাইটেল কিংবা গল্প জানার জন্য গোড়া থেকেই সিনেভক্তদের চাতক পাখির দশা। যদিও সিনেমার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে গত জানুয়ারি মাসে শুভশ্রী ইঙ্গিত দিয়েছিলেন, “একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।” আরেক ধাপ এগিয়ে দেব জানান, “রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে। তবে সিনেমার টাইটেল ঠিক হয়নি।” আসলে ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেকথা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হয়েছে, বলে খবর। আর সেটাই যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে,নতুন পোস্টারেই মিলল তার ইঙ্গিত। এবার শুধু পুজোর বক্স অফিসে ঝাঁপিয়ে পড়ার পালা। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর পুজোর ছবি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.