একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন ‘পাগলু’! তবে সেই ‘পরাণ যায় জ্বলিয়া’ পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর এবার ফের একবার বাংলা সিনেমার জন্য জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী (Dev, Subhashree)। পুজোর পর্দায় ‘দেশু ৭’ (DESU 7 First Look Poster) অর্থাৎ নিজেদের সাত নম্বর সিনেমা উপহার দেবেন তারকাজুটি। ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে দর্শক, অনুরাগীমহলে উন্মদনার অন্ত নেই। রোম্যান্টিক অবতার তো বটেই, তবে কেমন চরিত্রে দেখা যাবে তাঁদের? দেখার জন্য চাতক পাখির দশা হয়েছিল তাঁদের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বড়সড় সারপ্রাইজ দিলেন দেব-শুভশ্রী।
প্রথম পোস্টারেই ভিন্ন স্বাদের গল্পের ইঙ্গিত দিলেন দেশু জুটি। পুজোয় পর্দায় যে এবার ব্লকবাস্টার ঝড় বইবে, তেমন আভাসও মিলল।
আরও পড়ুন:
মঙ্গলবার সাতসকালে উন্মোচিত হল ‘দেশু ৭’-এর প্রথম পোস্টার। একনজরে ‘ধূমকেতু’র কথা মনে করালেও এই সিনেমার প্রেক্ষাপট অনেকটাই আলাদা। দেখা গেল, গোলাগুলি, যুদ্ধজর্জর অগ্নিগর্ভ পরিস্থিতিতে একে-অপরকে আগলে রেখেছেন দেব-শুভশ্রী। অভিনেতার কাঁধে বন্দুক। পরনে জামা রক্তাক্ত। অন্যদিকে ভালোবাসার পরশে দেবের দিকে চেয়ে শুভশ্রী। রক্তে ভেজা সাদা সালোয়ার। প্রথম পোস্টারেই ভিন্ন স্বাদের গল্পের ইঙ্গিত দিলেন দেশু জুটি। পুজোয় পর্দায় যে এবার ব্লকবাস্টার ঝড় বইবে, তেমন আভাসও মিলল। ‘দেশু ৭’-এর পোস্টার ভাগ করে নিয়ে দেব-শুভশ্রী লিখেছেন, “ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না।” রোম্যান্টিসিজমের সঙ্গে এই সিনেমা যে তুখড় অ্যাকশন সিকোয়েন্সও উপহার দেবে, পোস্টারেই তার ইঙ্গিত। তবে এবারও পুজোর সিনেমার নাম প্রকাশ্যে আনলেন না একসময়কার ব্লকবাস্টার জুটি।

এদিকে ‘দেশু ৭’ সিনেমার টাইটেল কিংবা গল্প জানার জন্য গোড়া থেকেই সিনেভক্তদের চাতক পাখির দশা। যদিও সিনেমার নাম এখনও প্রকাশ্যে আনা হয়নি, তবে গত জানুয়ারি মাসে শুভশ্রী ইঙ্গিত দিয়েছিলেন, “একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।” আরেক ধাপ এগিয়ে দেব জানান, “রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে। তবে সিনেমার টাইটেল ঠিক হয়নি।” আসলে ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেকথা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হয়েছে, বলে খবর। আর সেটাই যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে, আগাম ইঙ্গিত দিয়েছিল দেশু জুটি। এবার শুধু পুজোর বক্স অফিসে ঝাঁপিয়ে পড়ার পালা।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ব্যর্থতা আড়ালের মরিয়া চেষ্টা’, পাক প্রতিরক্ষা মন্ত্রীর ‘যুদ্ধ’ হুমকিতে তোপ ভারতের
-
দেখতে অজগরের মতো, গায়ের রঙ সাদা! তিস্তা পাড়ে বিরল সাপ দেখে…
-
‘আর জি করের বিচার হবে’, মুখ্যমন্ত্রী কথা দিতেই বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা
-
মমতার পদের পর নজরে তৃণমূলের অ্যাকাউন্ট, অরূপের ‘কলকাঠি’তে কমিশনকে জোড়া চিঠি ঋতব্রতদের
-
মাদ্রাসার মধ্যেই ১৪’র কিশোরকে লাগাতার যৌন হেনস্তা! অন্যরাও নির্যাতিত, আশঙ্কা পুলিশের