Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Dev-Subhashree

‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে জিয়া লাগে না…’, ঠোঁটে ঠোঁট রেখে কাশ্মীরে উদ্দাম রোম্যান্স দেব-শুভশ্রীর

শুভশ্রীকে আঁকড়ে রোম্যান্টিক মুডে দেব।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৫:৪০

options
link
‘তোর ছোঁয়া না পেলে ঠোঁটে জিয়া লাগে না…’, ঠোঁটে ঠোঁট রেখে কাশ্মীরে উদ্দাম রোম্যান্স দেব-শুভশ্রীর zoom
দেব-শুভশ্রী। ছবি: ইনস্টাগ্রাম
Advertisement

শুক্রের সন্ধেবেলা দেব-শুভশ্রী (Dev-Subhashree) তাঁদের আসন্ন সিনেমার পয়লা গান ‘তোর শুধু তোর’ মুক্তির কথা ঘোষণা করেন। দেশু জুটির রোম্যান্টিক পোস্ট দেখেই অনুরাগীমহলের ‘অ্যাড্রিনালিন রাশ’ তুঙ্গে। ভক্তদের উত্তেজনা উসকে রবিবাসরীয় বিকেলে দেশু যৌথ পোস্টে জানিয়েছিলেন, সোমসকালে সকলকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন। কথা রাখলেন দেব-শুভশ্রী। ঘড়ির কাঁটায় সকলা ন’টা, সবাইকে নিয়ে পৌঁছে গেলেন লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে। যেখানে অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’র নস্ট্যালজিয়া উসকে ফিরল দেব-শুভশ্রীর উদ্দাম রোম্যান্স। হ্যাঁ, মুক্তি পেল ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’।

একদশক পর দেব-শুভশ্রী জুটির সেই পুরনো রোম্যান্সে বুঁদ ভক্তরা। লাদাখের পাহাড়ি রাস্তায় দেশু জুটির মাখোমাখো রোম্যান্সে ফিরছে তাঁদের যৌবন প্রেমের স্মৃতি। সময়ের সঙ্গে আজ দুজনেই অনেকখানি পরিণত। আসন্ন ছবির প্রথম আনুষ্ঠানিক প্রচারের দিনই দেব নিজের মুখে সে কথা স্বীকার করেছেন। এমনকী এটাও বলেছেন, শুভশ্রী আজ যতটা পরিণত সেটা যদি সেই সময় থাকতেন তাহলে হয়ত আজও তাঁরা একসঙ্গেই থাকতেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু, ‘দেশু ৭’-এর প্রথম গানে চল্লিশোর্ধ দেব আর বছর পঁচত্রিশের শুভশ্রী যেন জেন জি! কেরিয়ারের গোড়াতে পর্দায় এই জুটির মাখোমাখো রোম্যান্স বা কলেজপ্রেম দর্শক যেমন উপভোগ করত দীর্ঘ ১২ বছর পর যেন পর্দায় পুরনো সমীকরণের প্রত্যাবর্তন!শুক্রবার মা-বাবাকে নিয়ে সপরিবারে টাকি গিয়েছিলেন দেব। সিনেমার কাজ শেষ হলে বরাবরই পরিবারের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন টলিউড সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ছবি পোস্টের কমেন্টবক্সেও দেব-শুভশ্রীর ভার্চুয়াল কথোপকথনে সরগরম হয়ে উঠেছিল নেটভুবন।

Dev and Subhashree Ganguly romance in Ladakh from DeSu 7
দেব-শুভশ্রী

পারিবারিক ছুটি কাটানোর ছবি দেখার পর পুরনো ‘ইনোসেন্স’ বিতর্ক টেনে শুভশ্রী রসিকতা করে লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!’ ‘রোমিও’-ও অবশ্য ছেড়ে কথা বলেননি। পালটা দেবের মন্তব্য, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’আসলে দেব যা মন্তব্য করেছেন, সেটা ‘দেশু ৭’ ছবির ‘তোর শুধু তোর’ গানের লিরিকস তা আর আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।

Dev and Subhashree Ganguly romantic post from DeSu 7
গানের দৃশ্য
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.