Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ২২ জুলাই ২০২৬
Dev-Shubhasree

অপেক্ষার অবসান, আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা, থাকছে বিশেষ উপহার

২৯ জানুয়ারি একটি পোস্টের মাধ্যমে দেব এবং শুভশ্রী জানিয়েছিলেন যে এবার পুজোয় তাঁদের সবথেকে বড় চমক 'দেশু ৭'-এর গোল্ডেন টিকিট হাতে পাওয়া যাবে ৫ ফেব্রুয়ারি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৩৯

options
link
অপেক্ষার অবসান, আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা, থাকছে বিশেষ উপহার zoom
দেব-শুভশ্রী, ছবি- ফেসবুক
Advertisement

২০২৬ সালে পুজোর বক্সঅফিসে সবথেকে বড় চমক হতে চলেছে ‘দেশু ৭’। ২০২৫ সালে ‘প্রাক্তন’ জুটির রিইউনিয়ন তাঁদের দর্শক-অনুরাগীদের মনের আরাম হয়েছিল। তারপর যদিও কিছু বাদানুবাদে সামান্য মান-অভিমানের পালা চললেও পরে তা কেটিয়ে ফের একসঙ্গে ধরা দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর তারই ফলাফল ‘দেশু ৭’। যার অগ্রিম টিকিট বুকিং সম্পূর্ণ হয়েছে আগেই। এবার পালা এই শোয়ের গোল্ডেন টিকিট হাতে পাওয়ার। অপেক্ষার অবসান ঘটিয়ে সেই ‘গোল্ডেন টিকিট’ই হাতে পাবেন ‘দেশু’ ভক্তরা। 

সচরাচর অনলাইনে টিকিট বুকিংয়ের পর তা হাতে এভাবে পাওয়ার মতো বিষয় একেবারেই দেখা যায় না। কিন্তু ব্যাপারটা যখন ‘দেশু ৭’-এর তখন তাতে যে একটা চমক থাকবে তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, একইসঙ্গে এই গোল্ডেন টিকিটে ভক্তদের জন্য উপহার হিসেবে থাকছে ‘দেশু’ জুটির অটোগ্রাফ। এদিন দেব এবং শুভশ্রী তাঁদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে এই গোল্ডেন টিকিট হাতে পাওয়া সম্পর্কিত পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘আজ থেকে ‘দেশু ৭’র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের গোল্ডেন টিকিট পাওয়া যাচ্ছে। তোমাদের সকলের সঙ্গে এই বিশেষ দিনে দেখা হওয়ার অপেক্ষায় রয়েছি আমি। তোমরা যে প্রেক্ষাগৃহে ‘দেশু ৭’-এর টিকিট বুকিং করেছো সেই সিনেমাহলে গিয়ে তাড়াতাড়ি তোমার গোল্ডেন টিকিট ঝটপট সংগ্রহ করে ফেলো। চলো বাংলা সিনেমার নতুন ইতিহাস গড়ি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

 

এর আগে ২৯ জানুয়ারি একটি পোস্টের মাধ্যমে দেব এবং শুভশ্রী জানিয়েছিলেন যে এবার পুজোয় তাঁদের সবথেকে বড় চমক ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাওয়া যাবে ৫ ফেব্রুয়ারি। ঠিক যেমন কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন তাঁরা। যদিও বেশ কিছুদিন আগে ‘দেশু ৭’ -এর অগ্রিম টিকিট বুকিং নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন জেগেছিল। কিন্তু ২০২৬ সালের পুজো রিলিজে অন্যতম চমক ‘দেশু ৭’ নিয়ে ঘোষণার পর থেকেই যেভাবে এই জুটিকে ঘিরে উন্মাদনার পারদ বাড়ছে তা নতুন করে বলার নয়। পুজোর বাকি এখনও ন’মাস। হাতে রয়েছে অনেকটা সময়। তার আগেই বড়সড় স্ট্র্যাটেজিকে আধার করেছেন দেব-শুভশ্রী। উল্লেখ্য, যে ছবির নাম ঠিক হওয়া তো দূর এখনও চিত্রনাট্যই লেখা হয়নি সেই ছবির অগ্রিম টিকিট বুক মাই শোতে আপলোড হতে যেরকম হাউসফুলের ঝড় দেখা গিয়েছে প্রথম থেকেই তা ভারতীয় বিনোদুনিয়ায় বিরল।

বলে রাখা জরুরী সেন্সর ছাড়া এভাবে কোনও ছবি বুক মাই শোতে অগ্রিম বুকিংয়ের জন্য আনা যায় কিনা তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা হয়েছে কয়েকদিন আগে পর্যন্ত। দানা বেঁধেছিল এই নিয়ে চরম বিতর্ক। যদিও মেগাস্টার দেব অবশ্য ন’মাস আগে তাঁর ও শুভশ্রীর আগামী ছবিকে ঘিরে অতন্ত ইতিবাচক দিকই দেখেছেন বরাবর। দেব সেই মুহূর্তে জানিয়েছিলেন, “আমরা একটা ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের ইভেন্টের কথা ভাবনাচিন্তা করছি। সেখানে আমি গান চালাব না সিনেমা দেখাবো তা আপাতত সারপ্রাইজ থাকুক। বাংলা ছবির ইতিহাসে আমি যা করে দিলাম তাতে ইন্ডাস্ট্রির সম্মান বাড়বে বই কমবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.