Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Tutu Bose

‘বাঙালির সিকন্দর’, টুটু বোসের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত দেব, রুদ্রনীল-সহ আর কারা?

শুক্রবার বালিগঞ্জের বোস বাড়িতে সম্পন্ন হল তাঁর পারলৌকিক ক্রিয়া। সেখানেই ময়দানের মহীরুহকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ক্রীড়াদুনিয়া তো বটেই এমনকী রাজনৈতিকমহলের গণ্ডি পেরিয়ে সেলেবপাড়ার ব্যক্তিত্বরাও উপস্থিত হয়েছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৮:৩২

options
link
‘বাঙালির সিকন্দর’, টুটু বোসের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত দেব, রুদ্রনীল-সহ আর কারা? zoom
টুটু বোসের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত দেব, রুদ্রনীল-সহ আর কারা?
Advertisement

১২ মে, ইহলোকের মায়া কাটিয়ে গভীর রাতে চিরঘুমের দেশে পাড়ি দেন স্বপনসাধন বোস ওরফে সকলের প্রিয় ‘টুটু বোস’ (Tutu Bose)। বটবৃক্ষকে হারিয়ে ‘প্রতিদিন’ সবে একটু একটু করে ছন্দে ফিরছে। শুক্রবার বালিগঞ্জের বোস বাড়িতে সম্পন্ন হল তাঁর পারলৌকিক ক্রিয়া। সেখানেই ময়দানের মহীরুহকে শ্রদ্ধার্ঘ্য জানাতে ক্রীড়াদুনিয়া তো বটেই এমনকী রাজনৈতিকমহলের গণ্ডি পেরিয়ে সেলেবপাড়ার ব্যক্তিত্বরাও উপস্থিত হয়েছিলেন।

রাজনৈতিক মতাদর্শ, রং-দলের উর্ধ্বে গিয়ে ‘বাঙালির সিকন্দর’ স্বপনসাধন বোসকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম, তাপস রায়, কুণাল ঘোষের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা।

এদিন বোস বাড়িতে সকাল ন’টা নাগাদ টুটু বোসের শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়। বোস পরিবারের পাশে থাকতে সকাল থেকেই একে একে শুভানুধ্যায়ীদের ভিড় জমতে শুরু করে। রাজনৈতিক মতাদর্শ, রং-দলের উর্ধ্বে গিয়ে ‘বাঙালির সিকন্দর’ স্বপনসাধন বোসকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন ফিরহাদ হাকিম, তাপস রায়, কুণাল ঘোষের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। দেখা যায়, ছাব্বিশের ভোটে সদ্য রাজনৈতিক ইনিংস শুরু করা শ্রেয়া পাণ্ডে থেকে বাম নেতা শতরূপ ঘোষকেও। উপস্থিত ছিলেন প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল, ব্যারেটোরা।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

খানিক বেলা বাড়তেই বালিগঞ্জের বোস বাড়িতে উপস্থিত হন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। টুটু বোসের প্রতিকৃতিতে মাল্যদান করে পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড সুপারস্টার তথা তৃণমূলের তারকা সাংসদ দেবও। দেখা গেল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়-সহ আরও অনেককে। ফুলের তোড়া অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সাংসদ অভিনেত্রী জুন মালিয়াও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.