সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসভিএফ-এর অফিসে ‘রঘু ডাকাত’-এর মহরৎ সেরে সোজা সুরিন্দরের অফিসে পৌঁছে গেলেন দেব (Dev)। এক প্রযোজনা সংস্থার সঙ্গে আগামী ছবির কাজ চলছে। আরেক সংস্থার ব্যানারে সদ্য ব্লকবাস্টার সিনেমা ‘খাদান’ উপহার দিয়েছেন টলিউড সুপারস্টার। রবিবার ছুটির দিনেও শশব্যস্ত শিডিউল দেবের। আর সুরিন্দরের অফিসেই একফ্রেমে ধরা দিল ‘মন মানে না’ জুটি। যা দেখে ব্লকবাস্টার সব স্মৃতির সাগরে ডুব দিলেন অনুরাগীরা।

নিসপাল সিং রানের অফিস থেকে সরস্বতী পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ‘খাদান’ সুপারস্টার। তবে অনুরাগীদের নজর কাড়ল হাসিমুখে দেব-কোয়েলের (Dev, Koel Mallick) ছবি। আর একসময়কার সেই ব্লকবাস্টার জুটিকে একফ্রেমে দেখেই আবার জুটি বাঁধার আবদার জানিয়ে বসলেন অনুরাগীরা। ‘ফের কবে একসঙ্গে দেখা যাবে দেব-কোয়েলকে?’, কৌতূহলের জোয়ার। একাংশ আবার নিসপাল সিং রানের সঙ্গে দেব-কোয়েলকে দেখে মন্তব্য করেছেন, ‘প্রযোজকও তো রয়েছেন সঙ্গে, আবার একটা সুপারহিট ‘পাগলু’ হয়ে যাক!’ প্রসঙ্গত, বসন্ত পঞ্চমী উপলক্ষে সুরিন্দরের অফিসে এসেছিলেন রঞ্জিত মল্লিকও। প্রবীণ অভিনেতার সঙ্গেও জমিয়ে গল্প করলেন দেব। ক্যামেরার সামনেই মল্লিকবাবুকে তাঁর সটান প্রশ্ন, ‘এই বয়সেও এত ইয়ং, কী করে?’ পুত্রসম অভিনেতার প্রশ্নের জবাবে রঞ্জিত মল্লিক যখন জানালেন তিনি আশিটি বসন্ত পেরিয়েছেন। সেই উত্তর শুনে হতবাক দেব। সুরিন্দরের অফিসে রবিবাসরীয় দুপুরের আড্ডা যে জমে ক্ষীর! তা বলাই বাহুল্য।
View this post on Instagram
প্রসঙ্গত, দেব-কোয়েল জুটি একসময়ে ‘পাগলু’, ‘পাগলু ২’, ‘মন মানে না’, ‘হিরোগিরি’, ‘রংবাজ’ -এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। উত্তম-সুচিত্রা, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির উত্তরকালে দেব-কোয়েলকে সেইস্থানেই বসিয়েছিলেন দর্শক-অনুরাগীরা। অনস্ক্রিন সেই জুটির বন্ধুত্ব অফস্ক্রিনে যে আজও অটুট, সরস্বতী পুজোর ফ্রেমে তা আরও একবার প্রমাণিত।
সর্বশেষ খবর
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি