Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Dev

শুটিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের, শোকবিহ্বল পরিবারকে অর্থসাহায্য ‘মসিহা’ দেবের

পরিবারকে অর্থসাহায্যের পাশাপাশি খুদের পড়াশোনার দায়িত্বও নেওয়া হয়েছে দেবের উদ্যোগে। সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর সদস্যদের তরফেই সেখবর প্রকাশ্যে আনা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৪:২৯

options
link
শুটিংয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু টেকনিশিয়ানের, শোকবিহ্বল পরিবারকে অর্থসাহায্য ‘মসিহা’ দেবের zoom
টেকনিশিয়ানের মৃত্যুতে শোকবিহ্বল পরিবারের পাশে দেব। ছবি- ফেসবুক

সম্প্রতি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতি সিনেইন্ডাস্ট্রির শিল্পী, কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। গ্ল্যামারদুনিয়ার কর্মযজ্ঞে যে মানুষগুলির অক্লান্ত পরিশ্রমে পর্দায় ম্যাজিক তৈরি হয়, শুটিং সেটে তাঁরা কি আদৌ নিরাপদ? এই প্রশ্ন শুধু টলিউডের অন্দরে নয়, বরং দেশের সমূহ সিনেইন্ডাস্ট্রিতেই দীর্ঘদিন ধরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুটিং চলাকালীন শিল্পী কিংবা কলাকুশলীদের গুরুতর জখম হওয়া বা প্রাণহানির ঘটনা এদেশে নতুন নয়! এবার টলিপাড়ার জনৈক টেকনিশিয়ানের মৃত্যুতে শোকবিহ্বল পরিবারের জন্য ‘ঈশ্বরের দূতে’র মতো এগিয়ে এলেন দেব (Dev)।

রাজুর অকালপ্রয়াণে স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়ে তাঁর পরিবার। তবে সবথেকে বড় আঘাত নেমে আসে সেই টেকনিশিয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী’র উপর। পৃথিবীর আলো দেখার আগেই এক সন্তানের পিতৃবিয়োগ ঘটে।

পয়লা বৈশাখের আবহে কলাকুশলীদের তরফেই সেই খবর প্রকাশ্যে আনা হল। বছর পাঁচেক আগে শুটিং চলাকালীন রাজু মণ্ডল নামে এক কলাকুশলীর বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। যিনি প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট গিল্ডের সদস্যও ছিলেন। রাজুর অকালপ্রয়াণে স্বাভাবিকভাবেই দিশেহারা হয়ে পড়ে তাঁর পরিবার। তবে সবথেকে বড় আঘাত নেমে আসে সেই টেকনিশিয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী’র উপর। পৃথিবীর আলো দেখার আগেই এক সন্তানের পিতৃবিয়োগ ঘটে। এখন যদিও রিশানের বয়স চার। তবে পিতৃহীন হলেও অভিভাবক হিসেবে দেবকে পাশে পেয়েছে সে। জানা গিয়েছে, পরিবারকে অর্থসাহায্যের পাশাপাশি খুদের পড়াশোনার দায়িত্বও নেওয়া হয়েছে দেবের উদ্যোগে। সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর সদস্যদের তরফেই সেখবর প্রকাশ্যে আনা হয়েছে।

Advertisement

দেবের উদ্যোগে সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। তাঁর নির্দেশানুসারে সংশ্লিষ্ট সংস্থা ছোট্ট রিশানের পড়াশোনার যাবতীয় দায়ভার বহনের প্রতিশ্রুতি দিয়েছে।

জানা গিয়েছে, দেবের উদ্যোগে এবং তাঁরই নির্দেশে সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে রাজুর পরিবারের হাতে ২ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়। দেবের নির্দেশানুসারে সংশ্লিষ্ট সংস্থা ছোট্ট রিশানের পড়াশোনার যাবতীয় দায়ভার বহনের প্রতিশ্রুতি দিয়েছে। প্রতি মাসে আড়াই হাজার টাকা করে আর্থিক সাহায্য ছাড়াও সারাবছরের বই-খাতা এবং স্কুলের রি-অ্যাডমিশন ফি’র দায়িত্বও নিয়েছে এই সংস্থা। পয়লা বৈশাখের আবহে সেখবর ভাগ করে নিয়েই দেব জানিয়েছেন, “আমি সবসময়ে আমার টেকনিশিয়ান ভাইদের পাশে আছি। ঈশ্বর সবাইকে সুস্থ রাখুক, এই কামনাই করি।” খবর, ২০২১ সালে রাজু মন্ডলের মৃত্যু হয়। কিন্তু সেসময়ে নাকি তাঁর মৃত্যু নিয়ে জলঘোলা হয়। কাজের কাজ কিছুই হয়নি! সেই কঠিন সময়েই সিনে প্রোডাকশন ম্যানেজারস অ্যাসোসিয়েশন-এর সদস্য হিসেবে মানবিকতার উজ্জ্বল নির্দশন স্থাপন করেন দেব। যদিও সেসময়ে এখবর প্রকাশ্যে আসেনি, তবে এবার খুদে রিশানের পড়াশোনার দায়িত্ব নেওয়ায় সংস্থার সদস্যদের তরফেই সেখবর ভাগ করে নেওয়া হয়েছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.