সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল ১৪ আগস্ট মুক্তি পাবে খাদান টিজার (Khadan Teaser)। কিন্তু আর জি কাণ্ডের প্রতিবাদে পিছিয়ে দিয়েছিলেন টিজার মুক্তি। তবে এবার প্রতিবাদের শহরে ‘খাদান’ চমক দিতে তৈরি দেব। বুধবার ইনস্টাগ্রামে বিদ্রোহী এক ছবি পোস্ট করলেন টলিউডের হ্যান্ডসাম নায়ক। জানিয়ে দিলেন ‘তৈরি থাকুন, নতুন বিশ্বর জন্য’।
হ্যাঁ, বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে দেবের ‘খাদান’ ছবির টিজার। যা দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন দেবের অনুরাগীরা। বুধবার সেই সুখবরই সোশাল মিডিয়ায় দিলেন দেব।
View this post on Instagram
‘খাদান’ ছবিতে এমনিতেই ডবল ধামাকা। টলিপাড়ার সূত্র বলছে, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে! অর্থাৎ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ একাই যেমন পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন, দেবও নাকি সেই পথেই হাঁটবেন। তবে ইন্ডাস্ট্রিতে এখবর রটে গেলেও, ‘খাদান’ টিম কিন্তু এ ব্যাপারে মুখে খোলেনি।
সম্প্রতি চল্লিশ ছুঁয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেতা দেব যেন আরও পরিণত হয়ে উঠছেন। বছর খানেক ধরেই বিভিন্নরকম ছকভাঙা চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন। কখনও কটাক্ষ, সমালোচনা সঙ্গী হয়েছে তো কখনও বা আবার প্রশংসা জুটেছে সিনে সমালোচক থেকে দর্শক-অনুরাগীদের তরফে। তবে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে যে রেকর্ড রয়েছে, তা জিৎ-প্রসেনজিতের কাছেও নেই। বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র যে ৩টি সিনেমা। তালিকার প্রথম দুটিই দেবের ছবি- ২০১৭ সালের ‘আমাজন অভিযান’ এবং ২০১৩ সালের ‘চাঁদের পাহাড়’।
কয়লাখনি অঞ্চলের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন ‘খাদান’ তৈরি করতে চলেছেন দেব। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস। তবে খাদান নিয়ে এখনই বিশদে বলতে নারাজ ছবির টিম। সব উত্তরই নাকি পাওয়া যাবে ছবির টিজারে।
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর