Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Celebrity Chef Kunal Kapur

স্ত্রীর অত্যাচারের শিকার, সেলিব্রিটি শেফ কুণাল কাপুরের ডিভোর্স মঞ্জুর করল হাই কোর্ট

২০০৮ সালে কুণালের বিয়ে হয়েছিল। এক ছেলেও রয়েছে তাঁর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১৬:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ১৬:৪৪

options
link
স্ত্রীর অত্যাচারের শিকার, সেলিব্রিটি শেফ কুণাল কাপুরের ডিভোর্স মঞ্জুর করল হাই কোর্ট zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর হাতে দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন। এই সম্পর্কে থাকতে চান না। এমন আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সেলিব্রিটি শেফ কুণাল কাপুর (Celebrity Chef Kunal Kapur)। পেলেন বিচার। অত্যাচারের কথা মেনে নিয়ে শেফ ও তাঁর স্ত্রীর ডিভোর্স মঞ্জুর করল দিল্লি হাই কোর্ট।

Celebrity Chef Kunal Kapur 1

Advertisement

দেশের গণ্যমান্য শেফদের একজন কুণাল। ‘মাস্টারশেফ ইন্ডিয়া’র মতো শোয়ের বিচারকের পদ সামলেছেন। ২০০৮ সালে তাঁর বিয়ে হয়েছিল। শেফের স্ত্রীর নাম জানা যায়নি। তবে তাঁদের এক ছেলে রয়েছে। ২০১২ সালে যার জন্ম হয়েছিল। স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন কুণাল। জানান, খ্যাতি পাওয়ার পর থেকেই তাঁর স্ত্রীর ব্যবহার পালটাতে থাকে।

[আরও পড়ুন: বারবার বিয়ে ভেঙেছে! এবার নীলম উপাধ্যায়কে মন দিয়েছেন প্রিয়াঙ্কার ভাই, কে এই তরুণী?]

সেলিব্রিটি শেফের অভিযোগ, পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করতেন তাঁর স্ত্রী। সোশাল মিডিয়ার মাধ্যমে তাঁর ও তাঁর পরিবারের মান-সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিতেন। বার কয়েক পুলিশকেও ফোন করেছিলেন। মিথ্যে অভিযোগের হুমকি দিতেন বারবার। ২০১৬ সালে ‘মাস্টারশেফ ইন্ডিয়া’র সেটে গিয়েও উৎপাত করেছিলেন। সেই সময় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন।

Celebrity-Chef-Kunal-Kapur-2

নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন শেফের স্ত্রী। তাঁর আবার অভিযোগ ছিল, কুণালকে বিয়ে করার পর নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। কিন্তু এর পরও শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে খোঁটা শুনতে হোতো। চাকরি না করার জন্য অপমানও করা হোতো। দুই পক্ষের বক্তব্য শোনার পরই ডিভোর্স মঞ্জুর করে দিল্লি হাই কোর্ট। এর আগে নাকি নিম্ন আদালতে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন কুণাল। কিন্তু সেখানে তাঁর আর্জি খারিজ হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করেই দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারকা শেফ। অবশেষে স্বস্তি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kunal Kapur (@chefkunal)

[আরও পড়ুন: ছাগলের সঙ্গে অভিনেতা পৃথ্বীরাজের অন্তরঙ্গ দৃশ্য! কী বললেন ‘আদুজিবীথাম’ ছবির পরিচালক?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.