সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে সন্তানের ভূমিষ্ঠ হওয়ার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। পুরো সময়টাই দিচ্ছেন নিজে ও গর্ভে থাকা সন্তানকে। এরই মধ্যে বক্স অফিসে ঝড় তুলছে দীপিকার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি’। তবে বলিউড সূত্রের খবর, দীপিকা নাকি সন্তান জন্মানোর পর একেবারেই ছেড়ে দেবেন অভিনয়! দীপিকার ঘনিষ্ঠদের থেকে পাওয়া খবর অনুযায়ী, দীপিকা নাকি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলেন মা হওয়ার পর বলিউড ছেড়ে একেবারে মন দেবেন সংসারে। সেই প্ল্যানটাই বাস্তব করতে চলেছেন দীপিকা।
বহু আগে দীপিকা এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, ”রণবীর আর আমি বাচ্চাদের খুব ভালবাসি। আমরা অপেক্ষা করছি, কবে আমরা নিজেদের পরিবারে নতুন সদস্য নিয়ে আসতে পারব।”
View this post on Instagram
[আরও পড়ুন: কাটল ৮ বছরের বনবাস, বলিউডে প্রত্যাবর্তন পাক তারকা ফাওয়াদ খানের!]
অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও মাতৃত্বকালীন ছুটি নেননি দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বরং দিব্যি কাজ চালিয়ে যাচ্ছেন। কখনও সিনেমা নিয়ে ব্যস্ত তিনি, আবার কখনও বা নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্য। তবে গর্ভবতী দীপিকাকে কাজ করতে দেখে ঠোঁট বেঁকিয়েছিলেন নেটাপাড়ার একাংশ। এই নাকি দীপিকা সারোগেসির সাহায্য নিয়ে মা হতে চলেছেন! মাসের পর মাস পেরিয়ে গেলেও, দীপিকার বেবি বাম্প না দেখায়, নিন্দুকরা কম কটু কথা শোনাননি! সেই সব গুঞ্জনকে ফুঁ দিয়ে উড়িয়ে বেবি বাম্প নিয়ে ‘কল্কি’ সিনেমার প্রচারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। মা হওয়ার আগেই দীপিকা চাইছেন সব কাজ শেষ করতে।
[আরও পড়ুন: গলায় সাপ জড়িয়ে চুমু! দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’