সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হবু মা দীপিকা বেবি বাম্প নিয়েই টুকটাক ফিল্মি কাজ সারছেন। ফটোশুট করছেন। নতুন ছবির প্রচারও করছেন। তবে এসব আর নয়। আর তাই তো রণবীর সিংকে সঙ্গে নিয়ে এবার বেবিমুনে রওনা দিলেন দীপিকা। শোনা যাচ্ছে, লন্ডনে গিয়েছেন এই তারকা দম্পতি। পাপারাজ্জিজদের ক্যামেরায় ধরা পড়ল বিমানবন্দরে সেই ভিডিও।
দীপিকা পাড়ুকোন কি সত্যিই অন্তঃসত্ত্বা নাকি সারোগেসির সাহায্যে মা হচ্ছেন? ‘লেডি সিংহম’-এর শুটিং থেকে ছবি ফাঁস হওয়ার পরই প্রশ্ন উঠেছিল! তবে পঞ্চম দফার ভোটগ্রহণের দিনই জবাব মিলেছে। ভোট দিতে আসা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন অনুরাগীরা। তবে নিন্দুকরা আবার একধাপ এগিয়ে দীপিকার প্রেগনেন্সি নিয়ে প্রশ্ন তুলেছেন! শুধু তাই নয়, নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের তো আবার এও কটুক্তি যে, ওসব বেবি বাম্প কিছুই নয়.. সব নাটক। আবার কারও মন্তব্য, ‘নকল স্ফিতোদর’।
View this post on Instagram
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]
অভিনেত্রীর চেহারা নিয়েও কুকথা বলতে ছাড়েন অনেকে। তবে সম্প্রতি বেবি বাম্প নিয়েই ফটোশুট সারলেন। কল্কি ছবির প্রচারও করলেন। আর তার পরেই মাতৃত্বকালীন ছুটি উপভোগ করার জন্য উড়ে গেলেন লন্ডন। শোনা যাচ্ছে, অনুষ্কার মতোই দীপিকারও সন্তান ভূমিষ্ঠ হবে বিদেশের মাটিতে।
বিয়ের প্রায় পাঁচ বছর পর মা হচ্ছেন দীপিকা। ফেব্রুয়ারির শুরুতেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। ২৯ ফেব্রুয়ারি সেই জল্পনাতে নিজেরাই সিলমোহর বসান রণবীর ও দীপিকা। জানান সেপ্টেম্বর মাসে আসছে তাঁদের সন্তান।
[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]
সর্বশেষ খবর
-
দুর্গাপুজোয় আর নয় রাজনৈতিক দখলদারি! উৎসবের আনন্দ থাকুক সাধারণ মানুষের হাতে
-
মুখ ভরে যাচ্ছে ব্রণ-ছোপে, মেক-আপ শেষে ভিজে অবস্থাতেই স্পঞ্জ তুলে রাখছেন না তো?
-
রাতে থাকছেন না সিনিয়র চিকিৎসক, অপরিষ্কার হাসপাতাল! কল্যাণী জেএনএমে সারপ্রাইজ ভিজিটে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
-
ভুয়ো সার্টিফিকেট রুখতে কড়া স্বাস্থ্যভবন! এবার জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে নয়া নিয়ম, মানতে হবে শর্তও
-
শত বিতর্কেও মন্ত্রী করেছিলেন মমতা, ২১ জুলাইয়ের আগে তৃণমূল ছাড়লেন সেই মণীশ গুপ্ত