Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬
Deepika Padukone

৮ ঘণ্টার শিফট বিতর্ক চুলোয়! গর্ভাবস্থার ৬ মাসেও দিনরাত শুটিং দীপিকার, চলছে তুখড় অ্যাকশনও

দীপিকা পাড়ুকোন বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। দিনরাত এক করে অ্যাটলি, আল্লু অর্জুনের মেগাবাজেট সিনেমা 'রাকা'র শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৫:৩৫

options
link
৮ ঘণ্টার শিফট বিতর্ক চুলোয়! গর্ভাবস্থার ৬ মাসেও দিনরাত শুটিং দীপিকার, চলছে তুখড় অ্যাকশনও zoom
গর্ভাবস্থার ৬ মাসেও দিনরাত শুটিং দীপিকার, চলছে তুখড় অ্যাকশনও

‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না…’, শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘কল্কি ২’ নির্মাতাদেরও একই শর্ত বেঁধে দেওয়ায় বলিউড নায়িকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে! পরিস্থিতি় এমন পর্যায়ে পৌঁছয় যে, দীপিকা নিজেই চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবির সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান। গোটা পঁচিশ সালজুড়ে ‘মস্তানি’র ‘আট ঘণ্টার শিফটের দাবি’ নিয়ে কম চর্চা চলেনি। রীতিমতো বলিউড, দক্ষিণী সিনেদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন নায়িকা! তবে দীপিকার বিরুদ্ধে যতই ‘অপেশাদারিত্বে’র অভিযোগ উঠুক না কেন, অভিনেত্রী কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও সেটে হাড়ভাঙা কসরত চালিয়ে বুঝিয়ে দিলেন কর্মই তার কাছে আসল ধর্ম।

শাহরুখ খানের ‘কিং’য়ের কাজ শেষ করার পর সম্প্রতি অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিংয়ে মন দিয়েছেন দীপিকা। আর সেই সিনেমার জন্যেই নাকি বর্তমানে দিনরাত এক করে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ আর আড়াই মাস বাদেই ভূমিষ্ঠ হতে চলেছে দ্বিতীয় সন্তান।

দীপিকা পাড়ুকোন বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসার পরিভাষায় ‘থার্ড ট্রাইমেস্টার’-এর মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী অক্টোবর মাসেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান। তবে গর্ভাবস্থাতেও প্রথমবারের মতো এবার আর মাতৃত্বকালীন বিরতি নেননি। বরং চুটিয়ে উপভোগ করার পাশাপাশি দাপিয়ে কাজও করছেন। শুধু সেটে নয়, দিনরাত এক করে আউটডোর লোকেশনেও শুটিং করতে হচ্ছে নায়িকাকে। শাহরুখ খানের ‘কিং’য়ের কাজ শেষ করার পর সম্প্রতি অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিংয়ে মন দিয়েছেন দীপিকা। আর সেই সিনেমার জন্যেই নাকি বর্তমানে দিনরাত এক করে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ আর আড়াই মাস বাদেই ভূমিষ্ঠ হতে চলেছে দ্বিতীয় সন্তান। তার প্রাক্কালেই চুক্তিমাফিক যাবতীয় কাজের প্রতিশ্রুতি পূরণ করে ফেলতে চাইছেন দীপিকা। সেকারণেই এখন নিত্যদিন সেটে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে তাঁকে। ‘রাকা’র টিমের তরফেই এখবর ফাঁস হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Deepika Padukone and Ranveer Singh share first picture of baby daughter
দীপিকা পাড়ুকোন বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।

ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, “ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রাতের শিফটে শুটিং করছেন দীপিকা। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যেও কসরত করতে হচ্ছে তাঁকে। সেটে দীপিকাকে এভাবে কাজ করতে দেখা সকলের জন্যই অনুপ্রেরণার। এটাও মনে রাখা উচিত যে, বাড়িতে ওঁর দেড় বছরের মেয়েও রয়েছে। তাই কাজের পর তাকেও সময় দিতে হয় অভিনেত্রীকে।” উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ছবিতে যে ‘মস্তানি’কে প্রথমবার তুখড় অ্যাকশন সিকোয়েন্সে পাওয়া যাবে, তার ঝলক পঁচিশ সালেই মিলেছিল। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঝড়ের গতিতে সেই ছবির শুটিংই শেষ করছেন দীপিকা পাড়ুকোন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.