Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Deepika Padukone

মহিলাদের মুখে ‘না’ শুনতে পারেন না, ‘স্পিরিট’ বিতর্কে ‘নারীবিদ্বেষী’ সন্দীপকে খোঁচা দীপিকার!

নারীবিদ্বেষ মনোভাবের জন্যই কোনও মহিলার না শুনতে পারেন না সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 'স্পিরিট' বিতর্কের মাঝে সমাজমাধ্যমের পোস্টে সম্মতি দীপিকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৬:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৬, ১৬:০৪

options
link
মহিলাদের মুখে ‘না’ শুনতে পারেন না, ‘স্পিরিট’ বিতর্কে ‘নারীবিদ্বেষী’ সন্দীপকে খোঁচা দীপিকার! zoom
দীপিকা পাডুকোন। ফাইল ছবি
Advertisement

পঁচিশ সালে বিনোদুনিয়ার অন্যতম আলোচিত বিষয় ছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ থেকে দীপিকার সরে আসা। নতুন মোড়কে ফের চর্চায় পুরনো বিতর্ক। এমতাবস্থায় সমাজমাধ্যমে এক মহিলার পোস্টে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মনোভাবকে নারীবিদ্বেষী কটাক্ষ। এই পোস্টে সমর্থন হবু মা দীপিকা পাডুকোনের। 

বলিউডের মস্তানির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। পরিচালকের দাবি, মাতৃত্বকালীন অবস্থায় আট ঘণ্টার শিফটের দাবি থেকে পারিশ্রমিকে মতোবিরোধের জন্যই বাদ পড়েছেন দীপিকা। সম্প্রতি সন্দীপের ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা আরও একধাপ এগিয়ে জানিয়েছেন, দীপিকা নাকি সিনেমার লভ্যাংশেরও দশ শতাংশ দাবি করেছিলেন। এই মন্তব্যের পরই ফের আলোচনার কেন্দ্রে বলিউডের মস্তানি।

Advertisement
Raaka makers cut Deepika Padukone’s role in the film?
দীপিকা পাডুকোন

শুক্রবার প্রণয়ের মন্তব্যের পর মুম্বইয়ের এক বিশিষ্ট সাংবাদিক সমাজমাধ্যমে ভাঙ্গা ভ্রাতৃদ্বয়কে নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। তাঁর মতে, বছরের পর বছর অভিনেতাদের এই দাবি মেনে নেওয়া হয়। অভিনেত্রীরা সেই একই দাবি করলে সেটা নিয়ে চর্চা! ওই পোস্টের মূল বক্তব্য, দীপিকার দশ শতাংশ দাবি যেন ভাঙ্গা পরিবারের সম্পত্তির সমান। এমনভাবে বিষয়টি প্রতিস্থাপন করা হচ্ছে যেন দীপিকা সম্পত্তি চেয়ে ফেলেছেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janvi Manchanda (@janvi.manchanda)

অভিনেত্রীদের দাবি মানতে না পারা, এই বিষয়টি যেন পুরুষতান্ত্রিক সমাজের অসুখ। একজন নারী একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আর সেই ‘না’ মেনে নিতে না পারাটা নারীবিদ্বেষ মানসিকতার পরিচয়। পোস্টটি লাইক করে দীপিকাও সম্মতি জানিয়েছেন। এখনও পর্যন্ত পোস্টটিতে প্রায় দশ হাজার লাইকের সংখ্যা ছাড়িয়েছে। আর কমেন্টের সংখ্যা পাঁচশোরও বেশি।

বিতর্কের মাঝে এক সূত্র সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার নারীবিদ্বেষী মানসিকতার জন্যই ভবিষ্যতে আর কখনও তাঁর সঙ্গে কাজ করবেন না দীপিকা। তিনি নাকি শুধু বাস্তবেই নয়, সিনেমাতেও তাঁর সেই মানসিকতার প্রতিফলন ঘটে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.