‘ডন ৩’ বিতর্কের মাঝেই অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকার (Deepika Padukone) সঙ্গে হাসি মুখে ধরা দিলেন ‘ধুরন্ধর’ রণবীর (Ranveer Singh)। বলিপাড়ার ‘পাওয়ার কাপল’-এর ছবি ঝড়ের গতিতে ভাইরাল সমাজমাধ্যমে। একদিকে ‘দীপবীর’কে দেখে যেমন খুশি জুটির ভক্তরা তেমনই আলোচনার কেন্দ্র আরও একটি চিত্তাকর্ষক মুহূর্ত। দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার নজর কাড়ল দীপিকার বেবি বাম্প। রণবীরের সঙ্গে সম্প্রতি মুম্বইয়ে তাঁদের নতুন বাড়ি পরিদর্শনে গিয়েছিলেন তারকা দম্পতি। সেখানেই সাদা রঙের কো-অর্ড পোশাকে উঁকি মারছে অভিনেত্রীর স্ফীতোদর।
বান্দ্রার পশ্চিমে সমুদ্রমুখী বিলাসবহুল নতুন সম্পত্তি কিনেছেন দীপবীর। অন্দরমহলের সাজসজ্জা দেখতেই গিয়েছিলেন। তখনই সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে দীপিকার বেবি বাম্প। এরপরই দীপবীরের নতুন বাড়ির বদলে পুরো লাইমলাইটটাই ছিনিয়ে নিয়েছেন বলিউডের মস্তানি।রণবীর ও দীপিকার একটি ভিডিও এই মুহূর্তে সোশাল মিডিয়ায় বেশ ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, রণবীরের সঙ্গে বারান্দায় সময় কাটাচ্ছেন দীপিকা।
আরও পড়ুন:
+

দীপবীর মোমেন্ট দেখে নেটাগরিকদের প্রাথমিক অনুমান হবু সন্তান, কাজকর্ম নিয়েই হয়তো পারিবারিক আলোচনা করছিলেন। অনেকটা দূর থেকে লেন্সবন্দি হওয়ায় বেবি বাম্পের ছবি যে একেবারে ঝা চকচকে তেমনটা নয়। তবে প্যাপেদের লেন্সে যেটুকু ধরা পড়েছে তাতেই খুশি দীপিকার অনুগামীরা। গত এপ্রিলে দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে এসেছিলেন দীপবীর। উজ্জ্বল নীল বর্ণের কো-অর্ড ড্রেসের সঙ্গে সানগ্লাস, ছিমছাম সাজে প্রেগন্যান্সি গ্লো যেন ঠিকরে বেরচ্ছিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্ত্রীকে আগলে রেখেছিলেন রণবীর।

That’s my parents 🥹🥰 pic.twitter.com/qJKluEDWO1
— justagurl❥ (@jviciouslady) June 8, 2026
অক্ষয় তৃতীয়ার দিন সুখবর শুনিয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন। রাজকন্যা দুয়ার বয়স দেড় বছর হতেই তার জন্য খেলার সঙ্গী আনছেন ‘দীপবীর’। দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণা করতেই শুভেচ্ছায় ভেসেছেন তারকা দম্পতি। এই মুহূর্তে দীপিকার ঝুলিতে রয়েছে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ও শাহরুখ খানের ‘কিং’। অন্যদিকে ললিত মোদির বায়োপিকে অভিনয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন ‘ধুরন্ধর’ রণবীর।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৫ বছর আগের প্ল্যানেও অডিট! আপাতত শহরের ১১টি বহুতলকে নির্মাণে ছাড়
-
সুরুচি সংঘে মাঠ জবরদখল করে আর দুর্গাপুজো নয়, কমিটি বদলে বদলাচ্ছে শিল্পীও?
-
বিয়ের বছর ঘোরার আগেই উত্তাল পরকীয়া! ডিভোর্সের পথে টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি?
-
ইথানল মিশ্রিত পেট্রলে অসন্তোষ খোদ ৫৩ শতাংশ এনডিএ ভোটারের! কোন পথে হাঁটবে মোদি সরকার?
-
আগামী দু’বছর রাজ্যে কোনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন নয়, বার্তা সুকান্তের