চলতি বছরের শুরুতে দাম্পত্য কলহ নিয়ে প্রকাশ্যে মুখ খুলে, আত্মহত্যার চেষ্টা করে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। তারপর বেশ কয়েকমাস পেরিয়েছে। স্বামী প্রবাহর সঙ্গে তাঁর দূরত্ব যে বেড়েছে তা মোটের উপর স্পষ্ট। এতেই মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক। অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে দেবলীনার (Debolina Nandi) সম্পর্ক নিয়ে নতুন করে কাটাছেঁড়া শুরু করেছে নেটিজেনরা। বিতর্কের মাঝে আরও একবার সায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেবলীনা।

আরও পড়ুন:
কি জানালেন তিনি? দেবলীনা জানান, সায়কের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক প্রায় ছয় বছরের। সেই সময় প্রবাহ তাঁর জীবনে ছিলেন না। প্রবাহর সঙ্গে তাঁর সম্পর্কের বয়স মোটে আড়াই বছর। দেবলীনার কথায়, “যদি সায়কের সঙ্গে প্রেম থাকত, তাহলে ওকেই বিয়ে করতাম। প্রবাহ আমার জীবনে আসতই না।” এরপরই দেবলীনা বলেন, “আমি আর সায়ক দুজনেই নিয়মিত ভ্লগ করি। আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয়, সেটা দর্শকরা দেখতে পান। তাই ভাবেন কিছু একটা রয়েছে। কিন্তু বেস্ট ফ্রেন্ড বলতে যা বোঝায়, সায়ক আমার কাছে সেটাই। আমার আরও বন্ধু আছে, তাঁদের সঙ্গে ঘুরতে যাই, কফি শপে যাই, যেহেতু তাঁরা ভিডিও করেন না, তাই আপনারা তাঁদের দেখতে পান না। চর্চাও হয় না।” দেবলীনার সাফ কথায়, তাঁর জীবনে সায়ক আর প্রবাহ দুজনের জায়গা আলাদা। সেটাকে গুলিয়ে ফেলার কোনও মানে নেই। সায়ক শুধুমাত্র তাঁর খুব ভালো বন্ধু।

প্রসঙ্গত, দেবলীনা আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই অনেকেই সায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নেটিজেনদের একাংশ দাবি করেছিল, সায়কের কারণেই নাকি দূরত্ব বেড়েছে প্রবাহ-দেবলীনার। এমনকী, সব জেনে শুনে কোনও স্বামীর পক্ষেই স্ত্রীর এমন বন্ধুকে মেনে নেওয়া সম্ভব নয় বলে দাবি করে ফুঁসে উঠেছিলেন অনেকে। তারপর অনেকদিন পেরিয়েছে। এখন প্রবাহ ও দেবলীনা আলাদা থাকছেন বলেই খবর। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছেন গায়িকা। তবে তাঁর পেশাগত জীবন চলছে স্বাভাবিক ছন্দে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?