সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুচিত্রা সেন। নামেই যেন দুরন্ত এক জাদু রয়েছে। এই জাদুকাঠির ছোঁয়া পেলেন দর্শনা বণিক (Darshana Banik)। সিনেমার পর্দায় এবার তাঁকে দেখা যাবে মহানায়িকার ভূমিকায়। তাতেই উচ্ছ্বসিত অভিনেত্রী। সুচিত্রা সেনের লুকে দর্শনার একটি ছবিও প্রকাশ্যে এসেছে।

দর্শনার এই সাজ কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ‘যমালয়ে জীবন্ত ভানু’ সিনেমার জন্য। রুপোলি পর্দার অবস্মিরণীয় অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি এই ছবি। মলাটরোলে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দর্শনা জানিয়েছেন, সিনেমায় ‘সাড়ে চুয়াত্তর’ ছবির শুটিংয়ের একটি দৃশ্য রয়েছে। তাতেই সুচিত্রা সেনের (Suchitra Sen) ভূমিকায় দর্শনাকে দেখা যাবে।
[আরও পড়ুন: হাসিনার বাসভবনে তালিবানি কায়দায় লুটতরাজ, মুজিবকন্যার বিছানা দখল, মুরগি-পায়রা ফ্রিজের মাছ চুরি]
‘মাসিমা, মালপো খামু’, বাংলা সিনেমার দর্শকদের কাছে এই সংলাপের জাদু আজও অমলিন। তা ‘যমালয়ে জীবন্ত ভানু’তে আবারও দেখা যাবে। দর্শনা জানান, ফেব্রুয়ারি মাসে তিনি দার্জিলিংয়ে ছিলেন। তখনই পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের ফোন আসে। তিনি সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দর্শনাকে দেন।
View this post on Instagram
সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয়! দর্শনা যেন নিজের কানকেই বিশ্বাস করে উঠতে পারছিলেন না। সবটা শোনা পর আর না করার অবকাশই ছিল না। কলকাতায় ফিরেই আবারও ‘সাড়ে চুয়াত্তর’ দেখে ফেলেন অভিনেত্রী। তবে সুচিত্রা সেনের মুখের সঙ্গে তাঁর মুখের মিল নেই। তা নিয়ে একটু হলেও চিন্তা ছিল দর্শনার। এই মুশকিল আসান করেন মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু। শিফন শাড়ি, খোলা চুল, মাথায় লেসের ফিতে দিয়ে দর্শনাকে তিনি করে তোলেন ‘সুচিত্রা সেন’। নতুন এই ছবির প্রযোজনায় সুমনকুমার দাস। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রাজা নারায়ণ দেব।
View this post on Instagram
[আরও পড়ুন: দেশ ছেড়েছেন হাসিনা, কী বলছেন মিথিলা-নিপুণ-ফারুকীরা?]
সর্বশেষ খবর
-
সাভারকরকে ‘ব্রিটিশদের সাহায্যকারী’ বলেও ছাড়! রাহুলের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের
-
কী হয়েছিল শ্মশানে? নির্মলের গ্রেপ্তারির পরই খড়দহ থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার
-
কোচের চেয়েও ‘বড়’ পদে লক্ষ্মণ! নতুন ভূমিকায় কী কী দায়িত্বে প্রাক্তন ক্রিকেটার?
-
‘ক্ষমার অযোগ্য কথা বলেছেন’, নেতাজি ইস্যুতে অনন্তকে আইন মনে করিয়ে কড়া বার্তা শুভেন্দুর
-
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ বাঁহাতি স্পিনার নিয়ে নামছে ভারত! নয়া টিম কম্বিনেশন গম্ভীরদের