Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Gourab Tapadar

‘তুই আমার…’, ইনফ্লুয়েন্সর গৌরবের বিয়ের পরের অডিও-চ্যাট ফাঁস ‘প্রেমিকা’র! সরগরম নেটপাড়া

বর্তমানে সোশাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:২৯

options
link
‘তুই আমার…’, ইনফ্লুয়েন্সর গৌরবের বিয়ের পরের অডিও-চ্যাট ফাঁস ‘প্রেমিকা’র! সরগরম নেটপাড়া zoom
ইনফ্লুয়েন্সর গৌরবের বিয়ের পরের অডিও-চ্যাট ফাঁস ‘প্রেমিকা’র!

এবার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ালেন ‘প্রেতকথা’ খ্যাত ইউটিউবার-ইনফ্লুয়েন্সর গৌরব তপাদার। দিন কয়েক আগে তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা তপাদার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। তার সূত্র ধরেই সমস্যার শুরু। অভিযোগ, গৌরবের প্রাক্তন অন্তরা দে’কে নিশানা করেই নাকি সেই পোস্ট। এরপর ফেসবুক লাইভে এসে বিচ্ছেদের কারণ তুলে ধরলেন অন্তরা। ফাঁস করলেন আইনি বিয়ের পর গৌরবের তাঁকে পাঠানো অডিও ও হোয়াটসঅ্যাপ মেসেজ। যা নিয়ে সরগরম নেটপাড়া।

স্ত্রী প্রিয়াঙ্কার সঙ্গে গৌরব। ছবি-সোশাল মিডিয়া।

বিষয়টা ঠিক কী? বর্তমানে সোশাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব। তাঁর এই জার্নিটা শুরু হয়েছিল বেশ কয়েকবছর আগে। গান, মোটিভেশনাল স্পিচের মাধ্যমে ধীরে ধীরে মানুষের মন জিতেছিলেন তিনি। সেই সময় দীর্ঘদিনের বন্ধু অন্তরা দে’র সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। পরবর্তীতে গৌরব খ্যাতির শিখরে উঠতেই দেখা যায় অন্তরার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর। প্রকাশ্যে সরাসরি এনিয়ে কিছু না বললেও ভাঙনের পর থেকে ইঙ্গিতপূর্ণ কথা শোনা গিয়েছিল দুজনের মুখেই। পরবর্তীতে দেখা যায়, আচমকাই প্রিয়াঙ্কা নামে এক নৃত্যশিল্পীর সঙ্গে  বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব। এদিকে কলকাতা ছেড়ে পাহাড়ে চলে যান অন্তরা। দুজনেই নিজের মতো করে গুছিয়ে নেন নিজেকে। কয়েকটি পডকাস্টে অন্তরা ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেও বরাবরই প্রাক্তনের সম্মান বজায় রাখার চেষ্টা করেছেন তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

গত ২৩ জুন স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেখানে দীর্ঘ বক্তব্য তুলে ধরেন। স্বামীর প্রশংসা করা সেই পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, ‘এরম মানুষ যদি তোমাদের জীবনে লাইফ পার্টনার হতো যে নিজেকে প্রতিষ্ঠিত করতে দিন রাত এক হয়ে খাটছে.. তাঁর পাশে বসে সারাদিন কোনও কাজ না করে ফোন ঘেঁটে, রিলস দেখে, সময় কাটাতে পারতেন? প্রত্যেক দিন তাঁর সঙ্গে থাকতে থাকতে রোজ শিখেছি কী করে নিজেকেও ওর যোগ্য অর্ধাঙ্গিনী করে তোলা যায়। আসে পাশে এরম বহু মানুষ দেখেছি তারা শুধু অভিযোগ ই করে গেল এই মানুষটাকে নিয়ে। সিম্প্যাথি গেইন করা আর কাজে নিজেকে আবদ্ধ করা এই দুটো সম্পূর্ণ আলাদা। যে কাজ করে তার সিম্প্যাথি লাগে না।’ এখানেই যাবতীয় বিতর্কের শুরু।

বিতর্কিত চ্যাট ফাঁস করলেন অন্তরা দে।

অন্তরার দাবি, এই পোস্টে তাঁকেই নিশানা করা হয়েছে। তাঁকে অযোগ্য বলে কটাক্ষ করা হয়েছে। এরপরই ফেসবুক লাইভে এসে কেন বিচ্ছেদ, তাঁর সঙ্গে ঠিক কী হয়েছিল গৌরবের তা তুলে ধরেন তিনি। এরপরই পোস্ট করেন একটি অডিও ক্লিপ ও চ্যাট। লেখেন, ‘রেজিস্ট্রির পরও যে যোগাযোগ করেছিল, তার প্রমাণ দিলাম।’ অন্তরার পোস্ট করা অডিও ক্লিপে গৌরবকে বলতে শোনা যায়, ‘আজ বুঝি তোকে না পেয়ে তোর সঙ্গে আমার ভালোবাসাটা অমর হয়ে গিয়েছে। তুই থাকলে হয়তো অনেক ভুল বোঝাবুঝি থাকত। যেহেতু তোকে পাইনি, তাইন অনুভূতি আরও স্ট্রং হয়েছে। স্ত্রীর মতোই সম্মান করি তোকে। বিচ্ছেদেই তোকে আমি আজীবনের জন্য পেয়ে গিয়েছি।” অন্তরার ফাঁস কর চ্যাটে দেখা যায় গৌরব লিখেছেন, ‘প্রিয়াঙ্কাকে (স্ত্রী) বলেছি তুই আমার প্রথম বউ।’

 

স্বাভাবিকভাবেই এনিয়ে সোশাল মিডিয়ায় তুঙ্গে চর্চা। এসবের মাঝেই লাইভ করে প্রিয়াঙ্কা দাবি করেন, তিনি কখনও অন্তরাকে উদ্দেশ করে কিছু পোস্ট করেননি। বরং উলটো দিক থেকেই বারবার আক্রমণ করা হয়েছে তাঁকে। গোটা ঘটনায় গৌরব ও প্রিয়াঙ্কাকেই নিশানা করছেন নেটিজেনরা। কেউ লিখছেন, ‘প্রিয়াঙ্কাদির দ্বিতীয় বউ হয়ে কেমন লাগছে?’, কেউ লিখেছেন, ‘কি ছেলে রে বাবা, বিয়ের পরেও এক্স কে টেক্সট করছে!’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.