Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬

মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম

'বিগ বস বাংলা'র ঘরে প্রতিদিন কিছু না কিছু লেগেই রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:৩১

options
link
মনামীকে ‘কলার খোসা’ খোঁচা নিয়ে তুলকালাম, ‘বিগ বসে’র ঘরে কেঁদে ভাসালেন ঝিলম zoom
(বাঁদিকে) মনামী ঘোষ এবং (ডানদিকে) ঝিলম গুপ্ত। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিদিন কিছু না কিছু লেগেই রয়েছে। আর তাকে কেন্দ্র করেই চড়ছে বিতর্কের পারদ। সম্প্রতি অভিনেত্রী মনামী ঘোষ এবং কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্তর মধ্যে মশকরা থেকে বাকবিতণ্ডা চূড়ান্ত রূপ নেয়।

‘বিগ বসে’র ঘরে বসে গল্পগুজব করছিলেন দুর্নিবার, ঝিলমরা। সকলকে নিয়ে মশকরাতে ব্যস্ত ছিলেন দু’জনে। ‘ক্যাপ্টেন’ ভরত কলকে দেখে তিনি তেলের কৌটো বলে কটাক্ষ করেন। ঝিলমের কথা শুনে অবশ্য তেমন প্রতিক্রিয়া দেননি ভরত কল। তিনি বরং মজাই পান। এরপর ঝিলমের নজর কাড়েন অভিনেত্রী মনামীর। তাঁর সাজপোশাক নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। কারণ, মনামীর মতো ফ্যাশনিয়েস্তা ‘বিগ বস বাংলা’র ঘরে তেমন কেউ নেই বলেই মত অনুরাগীদের অনেকের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওইদিন মনামী একটি সাদা রঙের ফুলহাতা টপ এবং হলুদ রঙের স্কার্ট পরেছিলেন। হাসতে হাসতে ঝিলম বলেন, “মনামীদিকে দেখে মনে হচ্ছে অত্যন্ত সুন্দর বিদেশ থেকে আসা কলার খোসা খুলে স্কার্ট হিসেবে পরেছে।” সেখানে উপস্থিত সকলেই সমস্বরে হেসে ফেলে। মনামী ঝিলমের সঙ্গে একমত হন। অভিনেত্রী নিজেই জানান, টপটা কলা এবং স্কার্টটা খোসার মতো দেখতে। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি বদলে যায়। রেগে গিয়ে স্পষ্ট জানিয়ে দেন, এসব ‘ফালতু মজা’ একেবারেই নাপসন্দ তাঁর। মনামীর কড়া বার্তা দুঃখ পান ঝিলম। শেষমেশ কেঁদে ফেলেন কনটেন্ট ক্রিয়েটর। ঝিলমকে কান্নাকাটি করতে দেখে দুঃখ পেয়েছেন ‘বিগ বস বাংলা’য় অংশ নেওয়া সোনামনি এবং সৃজলা। অভিনেত্রী ঝিলমকে বলেন, যা মনে হচ্ছে, সে ভাষাতেই মত প্রকাশ করতে। তাঁর কথায়, “কাউকে কলার খোসা মনে হলে তুমি কলার খোসা বলবে।” একথা শুনে আবেগে গা ভাসান ঝিলম। ছোটবেলায় কীভাবে কটাক্ষ, বিদ্রুপের শিকার হয়েছেন, তা জানান কনটেন্ট ক্রিয়েটর। আপাতত সবমিলিয়ে ‘বিগ বস বাংলা’ যে বেশ জমজমাট, দর্শকদের তুমুল আগ্রহ যেন তারই প্রমাণ দেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.