প্রেমের অঙ্গীকার কি অতই সহজ? ঘরে স্ত্রী থাকতেও সহ-অভিনেত্রীর প্রেমের জোয়ারে ভেসে কপালে জুটেছিল ‘কলঙ্ক’! যার জেরে ছাব্বিশের ভোট ময়দানে ‘ডেবিউ’ করা টিভিকে সুপ্রিমোকে কম কটাক্ষের শিকার হতে হয়নি। কিন্তু ব্যক্তিগতজীবনের ঝড়ঝাপটা সরিয়ে ব্যালটযুদ্ধ জয় করে সদ্য তামিলনাড়ুর মসনদে বসেছেন থলপতি বিজয়। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই চর্চিত ‘প্রেমিকা’ তৃষা কৃষ্ণণের জন্য বুনলেন প্রেমের ইস্তাহার।
একসপ্তাহের টালবাহানার পর শেষমেশ রবিবাসরীয় সকালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থলপতি বিজয়। বিজয়ের জীবনের সবথেকে বড়দিনে স্ত্রী কিংবা সন্তানরা উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানে হাজির থেকে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন চর্চিত প্রেমিকা তৃষা কৃষ্ণণ। শুধু তাই নয়, তামিলভূমের নতুন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গেও দক্ষিণী নায়িকার কুশল-মঙ্গল বিনিময়ের ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়ে ফিসফাসের অন্ত নেই! মঞ্চে দাঁড়িয়ে থলপতি যখন শপথবাক্য পাঠ করছেন, তখন দর্শকাসনে বসে অশ্রুসজল নয়নে চেয়েছিলেন বিজয়ের ‘স্ট্রাগল’-এর সাক্ষী তৃষা। এবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই প্রেমিকার জন্য বড়সড় পদক্ষেপ নিলেন থলপতি। কী করলেন? কৌতূহল অস্বাভাবিক নয়।

আরও পড়ুন:
আসলে ১৪ মে মুক্তি পাচ্ছে তৃষার নতুন সিনেমা ‘কারুপ্পা’। আরজে বালাজি পরিচালিত এই অ্যাকশন ড্রামায় সুরিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা। আর সেই সিনেমাকেই বক্স অফিসে হিট করাতে দারুণ স্ট্র্যাটেজি থলপতির। খবর, সকাল ৯টা থেকে ‘কারুপ্পা’র শো চালানোর জন্য প্রেক্ষাগৃহগুলিকে বিশেষ অনুমতি দিয়েছেন তামিলভূমের সুপারস্টার মুখ্যমন্ত্রী (Tamil Nadu CM Vijay)। নির্মাতারাই সোশাল মিডিয়ায় এহেন সুখবর ভাগ করে নিয়ে থলপতি বিজয়কে ধন্যবাদ জানিয়েছেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই ‘জন নায়াগন’-এর অনুরাগীমহলের প্রশ্ন, ‘তৃষা কৃষ্ণণকে তামিল সুপারস্টার বানাতেই কি বিজয় এহেন পদক্ষেপ নিলেন?’
Special thanks to our honorable Chief Minister Thiru. Joseph Vijay for granting the special permission for the 9AM shows of #Karuppu.#Karuppu – FDFS begins at 9AM, from May 14th🔥
A @SaiAbhyankkar Musical 🎵@Suriya_offl @trishtrashers @RJ_Balaji @dop_gkvishnu @prabhu_sr… pic.twitter.com/6sLumAcAFr
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়