Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Tollywood News

ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম

বিলুপ্তির পথে বিশ্বাস ব্রাদার্স-এর ফেডারেশন! পাপিয়ার ঘোষণার পরদিনই ফেডারেশনের বৈঠক ঘিরে রণক্ষেত্র টালিগঞ্জের স্টুডিওপাড়া। কেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:৫২

options
link
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানে ছোঁড়া হল ডিম zoom
'বিশ্বাস ব্রাদার্স'-এর বিরুদ্ধে 'চোর চোর' স্লোগানে ছোঁড়া হল ডিম

ভোটে জিতেই টলিউডে (Tollywood News) ‘বিশ্বাস ব্রাদার্স’-এর একচেটিয়া আধিপত্য বন্ধ করার স্বার্থে ‘অ্যাকশনে’ নেমে পড়েছেন পাপিয়া অধিকারী। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্নীতি ধুয়ে-মুছে সাফ করতে বুধবার একগুচ্ছ কড়া পদক্ষেপের ঘোষণা করেন নিজেকে ‘মোদির সেনাপতি’ বলে পরিচয় দেওয়া নেত্রী-অভিনেত্রী। টলিউডের হরেক গিল্ড এবং ফেডারেশন ভেঙে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন (EIMPCC)-এর আওতায় সকলকে একছাতার তলায় নিয়ে কাজের বার্তা দেন পাপিয়া। অর্থাৎ এবার থেকে টলিউডের কাজকর্ম যে দিল্লির র‌্যাডারে থাকবে, তা বলাই বাহুল্য। তবে পাপিয়ার ঘোষণার চব্বিশ ঘণ্টা পেরতে না পেরতেই ফেডারেশনের বৈঠক ঘিরে রণক্ষেত্র টালিগঞ্জের স্টুডিওপাড়া।

জানা গেল, বিক্ষোভকারীদের নিশানায় ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহসম্পাদক বাবাই। দীর্ঘদিন ধরেই এই দু’জনের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠে এসেছে। এমনকী নজরে তাঁদের সম্পত্তির খতিয়ানও।

বৃহস্পতিবার সকালে আচমকাই রণক্ষেত্র হয়ে ওঠে টেকনিশিয়ান স্টুডিও। খবর, ‘বিশ্বাস ব্রাদার্স’-এর বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগান তুলে ছোড়া হয় ডিম। এমনকী শুরু হয় ইটবৃষ্টিও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। কিন্তু রাজ্যে সরকার বদলের পর স্বরূপ বিশ্বাসের ফেডারেশন যখন প্রায় অবলুপ্তির পথে, তখন হঠাৎ কেন সংশ্লিষ্ট সংগঠনের মিট়িং ঘিরে ডামাডোল শুরু হল? জানা গেল, বিক্ষোভকারীদের নিশানায় ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান এবং সহসম্পাদক বাবাই। দীর্ঘদিন ধরেই এই দু’জনের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ উঠে এসেছে। এমনকী নজরে তাঁদের সম্পত্তির খতিয়ানও। কিন্তু তৎকালীন সরকারের ছত্রছায়ায় থাকায় এযাবৎকাল তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যায়নি বলে খবর। তবে এবার পালাবদল হতেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেরুয়া ঝড়়ের আবহে হাসান ও বাবাইয়ের পদত্যাগের দাবি তোলা হয়। কিন্তু শোনা যাচ্ছে, দুজনের কেউই এই পদ ছাড়তে নারাজ। আর সেই প্রেক্ষিতেই এদিন মীমাংসার জন্য ফেডারেশনের বৈঠক ডাকা হয়। এরপরই শুরু হয় গণ্ডগোল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফেডারেশনের বৈঠকে রণক্ষেত্র টলিপাড়া।

প্রাথমিক বাকবিতণ্ডার পর শুরু হয় ইট বৃষ্টি। ছোড়া হয় ডিমও। সেইসঙ্গে তারস্বরে ওঠে ‘চোর-চোর’ স্লোগান। টেকনিশিয়ানদের দাবি এই বাবাই-হাসানরাই টলিউডে বহু দিন ধরে ‘ব্যান কালচার’ চালিয়ে যাচ্ছেন।

খবর, সেই বৈঠকে যোগ দিতে বিপুল ভিড় হয় সাতসকালে। কিন্তু এত সংখ্যক মানুষ নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং করা সম্ভব না হওয়ায় পাশের মাঠে বৈঠক শুরু হয়। সেখানেই দু’টো দল আড়াআড়ি ভাবে ভেঙে যায়, একদল যাঁরা হাসান-বাবাইয়ের সমর্থক। আরেক দল যারা তাঁদের পদত্যাগ চাইছে। সেখানেই প্রাথমিক বাকবিতণ্ডার পর শুরু হয় ইট বৃষ্টি। ছোড়া হয় ডিমও। সেইসঙ্গে তারস্বরে ওঠে ‘চোর-চোর’ স্লোগান। টেকনিশিয়ানদের দাবি এই বাবাই-হাসানরাই টলিউডে বহু দিন ধরে ‘ব্যান কালচার’ চালিয়ে যাচ্ছেন। আর সেই প্রেক্ষিতেই দুর্নীতিমুক্ত ফিল্ম ইন্ডাস্ট্রি গড়তে দু’জনের পদত্যাগের দাবি উঠেছে। যদিও সংশ্লিষ্ট ইস্যুতে কোনওরকম মন্তব্য করতে চাননি স্বরূপ বিশ্বাস।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.