Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Chanchal Chowdhury

‘চালচিত্র ২’তে চঞ্চল চৌধুরী, প্রতিম পরিচালিত থ্রিলারে কোন চমক দেবেন অভিনেতা?

এবার সিনেমা নয় বরং সিরিজের আকারে আসছে বাংলার নিজস্ব 'কপ থ্রিলার'।

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৫:২১

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৫:২১

options
link
‘চালচিত্র ২’তে চঞ্চল চৌধুরী, প্রতিম পরিচালিত থ্রিলারে কোন চমক দেবেন অভিনেতা? zoom
প্রতিম পরিচালিত থ্রিলারে কোন চমক দেবেন অভিনেতা?

চব্বিশ সালে পুজোর পর্দায় রহস্য-রোমাঞ্চে মোড়া ‘চালচিত্র’ উপহার দিয়ে বহুল প্রশংসা অর্জন করেছিলেন প্রতিম ডি গুপ্ত। কলকাতার বুকে ধারাবাহিকভাবে মহিলা খুনের কিণারা করতে গিয়ে পুলিশ আধিকারিক ‘কণিষ্ক’র টিমকে কতটা বেগ পেতে হয়েছিল? টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে নিয়ে গল্পই ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। বছর দুয়েক বাদে এবার প্রিক্যুয়েলেও বড় সারপ্রাইজ নিয়ে ফিরছেন প্রতিম। যে থ্রিলার পুলিশি ব্রহ্মাণ্ডের অন্যতম চমক নিঃসন্দেহে চঞ্চল চৌধুরী।

bengali actor Chanchal Chowdhury shared an life experience in social media
প্রতিম পরিচালিত থ্রিলারে চঞ্চল চৌধুরী।

গতবার প্রতিমের ‘চালচিত্র’ টিমে ছিলেন বাংলাদেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তবে এবার দলে চঞ্চল চৌধুরী। শেষবার অভিনেতাকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় দেখা গিয়েছিল। এরপর টলিউডে ব্রাত্য বসুর হাত ধরে ‘শেকড়’ সিনেমায় অভিনয় করেছেন। এবার ফের একবার প্রতিম ডি গুপ্তর হাত ধরে এপার বাংলায় কাজ করতে চলেছেন চঞ্চল। পরিচালক ইতিমধ্যেই ‘চালচিত্র ২’-এর শুটিং শুরু করেছেন। চব্বিশ সালের ‘চালচিত্র’র প্রিক্যুয়েল নিয়ে ফিরছেন প্রতিম। তবে এবার সিনেমা নয় বরং সিরিজের আকারে আসছে বাংলার নিজস্ব ‘কপ থ্রিলার’। ওয়েব সিরিজে এসিপি ‘কনিষ্ক চ্যাটার্জি’ হয়ে ফিরছেন টোটা রায়চৌধুরি। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ চক্রবর্তীও। তবে বড় চমক চঞ্চল চৌধুরি এবার অন্যতম প্রধান চরিত্রে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাকে কোন চরিত্রে দেখা যাবে? তা যদিও এখনও স্পষ্ট নয়। প্রথমভাগে ব্রাত্য বসু আগে ভুবনের চরিত্রে অভিনয় করেছিলেন। এবারে সম্ভবত তিনি থাকছেন না। আগের ছবিতে প্রতিমের সারপ্রাইজ ছিল জিয়াউল ফারুক অপূর্বর চরিত্রটি। এবারে সেই জায়গা নিতে চলেছেন নিঃসন্দেহে চঞ্চল চৌধুরি। এবার দেখার সংশ্লিষ্ট সিরিজে অপরাধীর মনস্তত্ত্ব কীভাবে উঠে আসে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভৌগোলিক সীমানা, কাঁটাতার পেরিয়ে দীর্ঘদিন ধরেই সিনেশিল্প দুই বাংলাকে একসূত্রে গেঁথেছে। যত সমস্যাই আসুক না কেন, ভারতের শিল্পীরা যেমন প্রতিবেশী দেশের সিনেমায় অভিনয় করেছেন, তেমনই পদ্মাপাড়ের শিল্পীদেরও দেখা গিয়েছে টলিউড ছবিতে। সেই তালিকার অন্যতম নাম চঞ্চল চৌধুরী।

bengali actor Anirban Chakrabarti opens up about his new film
অনির্বাণ চক্রবর্তী, ছবি: সোশাল মিডিয়া

খবর, হইচই-তে মুক্তি পাবে ‘চালচিত্র ২’। এই বিষয়ে সংবাদ প্রতিদিন-এর তরফে পরিচালককে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। ভৌগোলিক সীমানা, কাঁটাতার পেরিয়ে দীর্ঘদিন ধরেই সিনেশিল্প দুই বাংলাকে একসূত্রে গেঁথেছে। যত সমস্যাই আসুক না কেন, ভারতের শিল্পীরা যেমন প্রতিবেশী দেশের সিনেমায় অভিনয় করেছেন, তেমনই পদ্মাপাড়ের শিল্পীদেরও দেখা গিয়েছে টলিউড ছবিতে। সেই তালিকার অন্যতম নাম চঞ্চল চৌধুরী। টলিউডে যে ক’টি ছবিতে কাজ করেছেন, দক্ষ অভিনেতা হিসেবে নিজস্ব সাক্ষর রেখেছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার শিল্পীমহলেও চঞ্চল বরাবর সমাদৃত। এবার ‘চালচিত্র ২’তে অভিনেতা কোন চমক দেন? সেটাই দেখার অপেক্ষা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.