অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত বলিউডের আসন্ন হরর কমেডি মুভি ‘ভূত বাংলা’ (Bhooth Bangla)। রণবীরের ‘ধুরন্ধুর ২’-এর গুঁতোয় পিছিয়ে গিয়েছে আক্কির নতুন ছবি মুক্তির দিন। ১০ এপ্রিলের পরিবর্তে আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘ভূত বাংলা’। সিনেমার ট্রেলার, গান বেশ ভালোই সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু, ছবি মুক্তির আগে সেন্সরের সঙ্গে অনেকটাই সমঝোতা করতে হয়েছে ছবির নির্মাতাদের।
রিপোর্ট বলছে, গত ২ এপ্রিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ সিবিএফসি ‘ভূত বাংলা’কে ‘ইউএ’ সার্টিফিকেট দিয়েছে। এর ফলে অনূর্ধ্ব ১৬ বছরের দর্শককে অভিভাবক ছাড়া ছবিটি দেখতে পারবে না। এছাড়াও বেশ কিছু রদবদল ঘটেছে অক্ষয়ের ‘ভূত বাংলা’তে। সেন্সরের কাঁচি চলেছে সংলাপ থেকে সাবটাইটেলে থাকা অশালীন শব্দেও।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, সিবিএফসি’র পরীক্ষক কমিটি ছবির একাধিক বিষয়ে আপত্তি তুলে পরিবর্তনের নির্দেশ দেয়। প্রায় ১০ মিনিটের দৃশ্য সিনেমা থেকে ছেটে ফেলা হয়েছে। ২৬ মিনিটের মাথায় ব্যবহৃত একটি অশালীন শব্দ পরিবর্তনের নির্দেশ দেয়। একইভাবে, প্রায় এক ঘণ্টা পর আরও একটি অশালীন শব্দের প্রয়োগেও চলেছে সেন্সরের কাঁচি।
View this post on Instagram
এখানেই শেষ নয়, সিনেমার প্রথমার্ধে নারীদের প্রতি অবমাননাকর একটি সংলাপ নিয়েও আপত্তি তুলেছিল সেন্সর বোর্ড। ওই শব্দের পরিবর্তে অন্য কোনও শব্দ প্রয়োগের পরামর্শ দিয়েছিল। ধর্মীয় ও কুসংস্কার সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে বিজ্ঞপ্তি যোগ করার নির্দেশ দেওয়া হয়।
সকল বদল সম্পন্ন হওয়ার পর ২ এপ্রিল সিবিএফসি ‘ভূত বাংলা’ নির্মাতাদের হাতে তুলে দিয়েছে সেন্সর সার্টিফিকেট। সংশোধনের পর নির্মাতারা যে নতুন সংস্করণ জমা দিয়েছেন সেখানে মোট ৬৩টি দৃশ্য ছাঁটাই করা হয়েছে বলেই খবর। গত ১১ এপ্রিল সিবিএফসি’র নির্মাতাদের এই পরিবর্তনে সম্মতি দেয়।
View this post on Instagram
আক্কির ‘ভূত বাংলা’য় বড় যে দৃশ্যে কাঁচি চলেছে তার দৈর্ঘ্য ছিল ৭২ সেকেন্ড। ‘ও সুন্দরী’ গানের একটি দৃশ্য সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ‘ওরে ও সাওয়ারিয়া’ গানের ২৭ সেকেন্ড বাদ পড়েছে। যার ফলে সিনেমার মোট দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৬৪ মিনিট ৫২ সেকেন্ড অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন