Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Tabu

‘ভূত বাংলা’ মুক্তির পরই বাড়ল সম্পত্তি, তব্বুর নতুন বিলাসবহুল ফ্ল্যাটের দাম শুনলে চমকে যাবেন

'ভূত বাংলা' সাফল্যের গ্রাফ ঊর্ধবমুখী না হলেও তব্বুর সম্পতির পরিমান এক ধাক্কায় বেশ অনেকটাই বৃদ্ধি পেল। কত কোটির নতুন সম্পত্তি কিনলেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৭:৫৭

options
link
‘ভূত বাংলা’ মুক্তির পরই বাড়ল সম্পত্তি, তব্বুর নতুন বিলাসবহুল ফ্ল্যাটের দাম শুনলে চমকে যাবেন zoom
তব্বুর নতুন ফ্ল্যাটের দাম কত জানেন?
Advertisement

১৭ এপ্রিল মুক্তি পেয়েছে হরর কমেডি মুভি ‘ভূত বাংলা’। এই ছবিতে যশোদার চরিত্রে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী তব্বু (Tabu)। নতুন ছবির সাফল্যের গ্রাফ ঊর্ধবমুখী না হলেও নিজের সম্পতির পরিমান এক ধাক্কায় বেশ অনেকটাই বৃদ্ধি পেল। মুম্বইয়ের সম্পত্তির তালিকায় নয়া সংযোজন। আরবসাগরের পাড়ে অর্থাৎ মুম্বইয়ের ভারসোভা এলাকায় সাগরমুখী একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। সম্পত্তির নিবন্ধন নথি অনুযায়ী, গোদরেজ প্রোপার্টিজের গোদরেজ স্কাইসোর প্রকল্পের অধীনে তৈরি আবাসনে নিজের জন্য ফ্ল্যাট কিনেছেন তব্বু। প্রায় ২,১৫৩ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটের মূল্য প্রায় ১০ কোটি।

আর্থিক লেটদেন সম্পন্ন হয়েছে গত ২৬ মার্চ।চুক্তি অনুযায়ী, ৫.২৪ লক্ষ স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ রেজিস্ট্রেশন ফি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন অভিনেত্রী। ফ্ল্যাটটির সঙ্গে রয়েছে দুটি নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা এবং প্রায় ১২৭ বর্গফুটের একটি ঝুল বারান্দাও রয়েছে। উল্লেখ্য, গোদরেজ স্কাইসোর প্রকল্পটি প্রায় সাতাশ হাজার বর্গফুট জমির ওপর তৈরি হচ্ছে।

Advertisement

এই নির্মিয়মান আবাসনে রয়েছে দুটি আবাসিক টাওয়ার, টাওয়ার এ এবং টাওয়ার বি। বিলাসবহুল এই আবাসনে থাকছে পাঁচটি বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ২৪টি তলা। যেখানে মোট ফ্ল্যাটের সংখ্যা ১২৬টি। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভারসোভার মতো পস এলাকায় ২০২৫ সালে অভিনেত্রী গওহর খান প্রায় ১০.১৩ কোটি টাকার তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন তব্বু।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tabu (@tabutiful)

বলিউডের বহু রথীমহারথীদের ফ্ল্যাট রয়েছে ভারসোভা এলাকায়। সেই তালিকায় রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন থেকে শাহরুখ, সলমন সহ আরও অনেকে। রোম্যান্টিক থেকে হরর, ভরপুর অ্যাকশনমুখর ছবিতে তব্বুর অভিনয় বারবার দর্শকমহলে প্রশংসিত হয়। যে কোনও চরিত্রে নিজেকে ভেঙেচুরে গড়তে ওস্তাদ ‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী।

মুম্বইয়ের সম্পত্তির তালিকায় নয়া সংযোজন। আরবসাগরের পাড়ে অর্থাৎ মুম্বইয়ের ভারসোভা এলাকায় সাগরমুখী একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন তব্বু। প্রায় ২,১৫৩ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাটের মূল্য প্রায় ১০ কোটি।

‘মকবুল’, ‘হায়দার’, ‘অন্ধাধুন’এর মতো ছবিতে তাক লাগিয়ে দিয়েছিলেন তব্বু। দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একাধিক জাতীয় পুরস্কারসহ বহু সম্মান অর্জন করেছেন। ঝুলিতে রয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি ফিল্মফেয়ার পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার সাউথ পুরস্কার। ২০১১ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী প্রদান করা হয় তব্বুকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.