১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হন কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। তাঁর অসুস্থতার পর থেকেই চিন্তার মেঘ ঘনিয়েছে বলিউডে। এখন কেমন আছেন তিনি জানালেন সলমনের নায়িকা ডেইজি শাহ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে জানান ডেইজি। সলমন খানের ‘জয় হো’ ছবির সহ-অভিনেত্রী ডেইজি শাহ। সেলিম খান যে এখন বিপদমুক্ত তা নিশ্চিত করেছেন অভিনেত্রীই। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের পর তাঁর শারীরিক পরিস্থিতি বেশ জটিল হয়েছিল। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় কিংবদন্তি চিত্রনাট্যকারকে। পরে শারীরিক অবস্থা স্থিতিশীল হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। খান পরিবারের তরফে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য বাইরে আসা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশও করা হয়েছিল। এখন বিপদমুক্ত ঠিক কী বলেন ডেইজি এই বিষয়ে? তিনি বলেন, “সেলিম খানের সঙ্গে সরাসরি হাসপাতালে দেখা করার সুযোগ হয়নি। তবে সলমনের পরিবারের সঙ্গে সবসময় যোগাযোগ রেখেছি। সেলিম স্যারের স্বাস্থ্যের খোঁজ নিয়েছি। এখন তিনি ভালো আছেন। তাঁর অস্ত্রোপচার ভালোভাবে হয়েছে। এই মুহূর্তে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তা হলেও সেলিম স্যার এই মুহূর্তে বিপদমুক্ত।”
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে জানান ডেইজি। সলমন খানের ‘জয় হো’ ছবির সহ-অভিনেত্রী ডেইজি শাহ। সেলিম খান যে এখন বিপদমুক্ত তা নিশ্চিত করেছেন অভিনেত্রীই।

সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে এসেছিলেন জাভেদ আখতার থেকে শাহরুখ খান, সঞ্জয় দত্ত, আমির খান, রণবীর সিং প্রমুখ। হাসপাতালে ভর্তি হওয়ার খবর প্রকাশ্যে আসায় সেক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। সেলিম খান হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে পাপারাজ্জিরাও উৎকণ্ঠা নিয়ে লীলাবতী হাসপাতাল চত্বরে দিনভর ভিড় জমিয়েছেন। নিয়মমাফিক চিকিৎসকরাও সেলিম খানের স্বাস্থ্যের খবর ভাগ করে নিয়েছিলেন তাঁদের সঙ্গে। আর তাতেই বেজায় চটেন সলমন খান। বাবার শারীরিক পরিস্থিতির খবরাখবর কেন বাইরে ফাঁস হচ্ছে? সেই প্রশ্ন তুলে অন্তোষ প্রকাশ করেছেন খোদ বলিউড সুপারস্টার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসেও বাদ গেল না ‘ডিমথেরাপি’, হাওড়ায় তৃণমূল নেতা গ্রেপ্তার হতেই উল্লাস!
-
ঋতব্রত-শিবিরের স্বাধীনতা উদযাপনে হঠাৎ হাজির কুণাল! তারপর…
-
পৃথিবীর মতো মহাকাশেও বর্জ্য পদার্থ, অদৃশ্য যানজট রুখতে নীরব প্রহরী চিলবোল্টনের বিশাল রাডার
-
বরাবরই চর্চিত নমোর শিরসজ্জা, এবার লালকেল্লায় মোদির পাগড়িতে কোন বার্তা?
-
‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ রিভিউ: রক্ত গরম করা সংলাপ, দক্ষিণী ধাঁচের অ্যাকশনে জমল জিতের ছবি