অভিনয় থেকে অব্যাহতি ঘোষণা অভিনেতা বরুণ ধাওয়ানের। কয়েক মাস আগে ‘বর্ডার ২’ মুক্তির আগে তুমুল কটাক্ষের শিকার হয়েছিলেন বরুণ। উঠেছিল তাঁর অভিনয় দক্ষতা নিয়েও প্রশ্ন। যদিও তাঁর সেই ছবি মুক্তির পর দর্শক তাঁকে নিয়ে ভিন্ন মত পোষণ করেছিলেন। ছবি মুক্তির আগেই দর্শক-শ্রোতাদের দরবারে এসেছিল ছবির গান। আর সেখানেই বরুণকে দেখে তুমুল ট্রোল করেছিলেন দর্শক। বক্সফিসে সাফল্যের মুখ দেখে বর্ডার ২’। তারপরই কেন অভিনয় থেকে সন্ন্যাস নিচ্ছেন অভিনেতা? নেপথ্যে কোন কারণ?
সূত্র মারফত শোনা যাচ্ছে, দর্শক বা নেটিজেনদের কটাক্ষের জেরে নয় বরং পরিবারকে সময় দিতে চেয়েই অভিনয় থেকে বিরতি নিচ্ছেন বরুণ। এবং তা কম সময়ের জন্য নয়, দীর্ঘ বিরতি নেবেন অভিনেতা। এই লম্বা বিরতিপর্ব তিনি নাকি কাটাবেন পরিবারের সঙ্গে। বিশেষ করে এই সময়টা নাকি বরুণ তাঁর সন্তানকেই সময় দিতে চান। মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। যদিও সবটাই শোনা যাচ্ছে। এই নিয়ে মুখ খোলেননি বরুণ নিজে।
আরও পড়ুন:

অন্যদিকে এরপর বরুণের ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবির মুক্তি। যা বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১২ জুন। যা ৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু, যশের ‘টক্সিক’ ওই একই সময়ে মুক্তি পাওয়ার কারণেই এই ছবির মুক্তি পিছিয়ে যায়। এই ছবির পরিচালনায় স্বয়ংবরুণের বাবা দেভিড ধাওয়ান। ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়েকে। আর এই ছবি মুক্তির পরই নাকি লম্বা বিরতি নেবেন বরুণ। এখন অপেক্ষা অভিনেতার নিজের মুখে এই খবর আনুষ্ঠানিকভাবে জানানোর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন